1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

গুজরাটে বজ্রপাতে ২০ জনের মৃত্যু

  • আপডেট : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩, ১১.০৪ এএম
  • ৩০৬ Time View

গুজরাটে শীতের সময় অকাল-বৃষ্টি ও বজ্রপাতে ২০ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৬ নভেম্বর) রাজ্যটিতে অমৌসুমি বৃষ্টিপাতের মধ্যে বজ্রপাতের ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার (২৭ নভেম্বর) রাষ্ট্রীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (২৬ নভেম্বর) ভারতের গুজরাট রাজ্যে আকস্মিক বৃষ্টিপাতের মধ্যেই বজ্রপাত হয়েছে। এতে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও এতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টার (এসিইওসি) জানিয়েছে, রোববার গুজরাটের ২৫২ টি মহকুমার মধ্যে ২৩৪ টির বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরমধ্যে সুরাট, সুরেন্দ্রনগর, খেদা, তাপি, ভরুচ এবং আমরেলি জেলাতে ভারী বৃষ্টিপাত হয়েছে। এসব জেলায় মাত্র ১৬ ঘণ্টায় ৫০ থেকে ১১৭ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে।

ভারতের আবহাওয়া বিভাগের (আইএমডি) তথ্যানুসারে, সোমবার বৃষ্টিপাত কমবে বলে আশা করা যাচ্ছে।

এই ঘটনায় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এক এক্স (সাবেক টুইটার) পোস্টে বলেছেন, ‘গুজরাটের বিভিন্ন শহরে খারাপ আবহাওয়া এবং বজ্রপাতের কারণে অনেক মানুষের মৃত্যুর খবরে আমি গভীরভাবে শোকাহত। এই ট্র্যাজেডিতে যারা তাদের প্রিয়জনকে হারিয়েছে তাদের প্রতি অপূরণীয় ক্ষতির জন্য আমি গভীর শোক প্রকাশ করছি।’

এছাড়াও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে তিনি বলেন, ‘স্থানীয় প্রশাসন ত্রাণের জন্য কাজ করছেন।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com