1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

শায়েস্তাগঞ্জে হাইওয়ে পুলিশের পিকআপ ভ্যানের ধাক্কায় আহত ৭

  • আপডেট : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩, ৪.৪৭ পিএম
  • ২৮৬ Time View

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের লস্করপুরে হাইওয়ে পুলিশের পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে চালকসহ সাতজন আহত হয়েছেন।

আহতরা হলেন বাহুবল উপজেলার স্বর্ণরেখ এলাকার মরম আলীর স্ত্রী পিয়ারা খাতুন (৫০), একই উপজেলার নোয়গাও এলাকার মৃত মরম আলীর স্ত্রী খুদেজা খাতুন (৫৫), শফিক মিয়ার মেয়ে চাদনী (৪), তিন্নী (৮ মাস), সুমন মিয়ার স্ত্রী শাহেদা খাতুন (৩০) ও মেয়ে জান্নাত (৪ মাস) এবং বাহুবলের মিরপুর এলাকার সিএনজি চালক আজিদ মিয়া (৩৫) তাদেরকে উদ্ধার করে বাহুবল হাসপাতালে ভর্তি করা হয়েছে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের লস্করপুর রেলক্রসিং এলাকায় ঘটনাটি ঘটে।

আহত ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই সময়ে মিরপুর থেকে যাত্রী নিয়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা (হবিগঞ্জ থ-১১-৬৯৭০) লস্করপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা হাইওয়ে পুলিশের পিকআপ ভ্যান অটেরিকশাটিকে ধাক্কা দিলে সেটি উল্টে গিয়ে চালকসহ সাতজন আহত হয়। এ খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত শ্রমিক ও জনতা মিলে প্রায় দেড়ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। এসময় মহাসড়কের উভয় পাশে শতশত যানবাহন আটকা পড়ে। এতে যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন খবর পেয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি বদরুল কবির, বাহুবল থানার ওসি মশিউর রহমানসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য ঘটনাস্থলে আসেন। উত্তেজিত জনতার সঙ্গে পুলিশের আলোচনার পর অবরোধ তুলে নেওয়া হয় এবং দুপুর ১২টায় যান চলাচলে স্বাভাবিক অবস্থা ফিরে আসে ওসি বদরুল কবির বলেন, আমাদের টহলগাড়ি মিরপুরের দিকে যাচ্ছিল। এসময় সিএনজিচালিত অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুর্ঘটনা ঘটে। ওসি রাশেদুল হক বলেন, ‘আমরা ঘটনার খবর পেয়ে স্থানীয় উবাহাটা ইউনিয়নের সাবেক চেয়ারমান মো. রজব আলীসহ স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। পরে সড়কের পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com