1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

হরিপুরে ভূমিহীন জন সংগঠনে মতবিনিময় সভা

  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩, ১০.৪৬ পিএম
  • ৪০৯ Time View

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে ভূমি দস্যু কর্তৃক সরকারী খাস জমি অবৈধ ভাবে দখল এবং ভূমি হীনদের খাস জমিতে প্রবেশাধিকারে বাধা ও মিথ্যা ও হয়নানী মূলক মামলার প্রতিবাদে এবং ভূমি দস্যুদের দ্বারা দখলকৃত সরকারী খাস জমি উদ্ধার করে প্রকৃত ভূমি হীনদের মাঝে বন্দো বস্তের দাবীতে হরিপুর উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদ ও জন সংগঠনের নেতৃবৃন্দ হরিপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন।

বৃহস্পিতিবার বিকাল ৫ টায় ভূমিহীন জন সংগঠনের আয়োজনে ও সিডিএ দিনাজপুর এর সহয়তায় খলড়া আদর্শ উচ্চবিদ্যালয় হলরুমে সংগঠনের সভাপতি মোবারক আলীর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়াম্যান ও আওয়ামী লীগ সহ সভাপতি আব্দুল কাইয়ুম পুষ্প, হরিপুর ৫নং ইউনিয়ন চেয়ারম্যা রফিকুল ইসলাম, হরিপুর প্রেসক্লাবের সভাপতি সুজা, সম্পাদক আব্দুর রশিদ, সাংবাদিক, রাজু, বরকতুল্লাহ প্রমুখ। সভায় জন সংগঠনের কর্মকর্তা ও সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com