পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই ব্যাংকের ভিন্ন দুই উদ্যোক্তার ঘোষিত শেয়ার বিক্রি সম্পন্ন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এনসিসি ব্যাংক উদ্যোক্তা নাসির কাদের তার পূর্বঘোষিত ৩ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। পাশাপাশি সাউথইস্ট ব্যাংকের উদ্যোক্তা পরিচালক রেহানা কাশেম তার হাতে থাকা ব্যাংকের ২০ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন।
ঢাকা স্টক একচেঞ্জের ট্রেডিং সিস্টেমে বাজারমূল্যে তারা শেয়ার বিক্রি সম্পন্ন করেন।