শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
চুয়াডাঙ্গা সদরের ৮ নং ওয়ার্ড জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত দেশের মানুষের খাদ্য ও জীবন নিরাপত্তা নিশ্চিত করুন – মোমিন মেহেদী সিলেট নগরীতে হঠাৎ করে বেড়েছে মশার উপদ্রব, সিসিকের নেই কোন ভূমিকা কালিয়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ সপ্তাহের শেষ দিনে লেনদেনে শীর্ষে ইনটেক লিমিটেড সপ্তাহের শেষ দিনে লেনদেনে শীর্ষে ওরিয়ন ইনফিউশন ব্যাংক স্থাপনার ভাড়ায় সর্বোচ্চ হার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক আমদানির প্রকৃত মূল্য যাচাই বাধ্যতামূলক করল এনবিআর   ফেব্রুয়ারি মাসে ৪৪৮ সড়ক দুর্ঘটনায় ৪৪৭ জন নিহত আহত ১১৮১ : যাত্রী কল্যাণ সমিতি ময়মনসিংহ জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের যৌথ আয়োজনে জাতীয় পাট দিবস-২০২৬ অনুষ্ঠিত

সিলেটে উপবন এক্সপ্রেস ট্রেনে আগুন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ২২৪ Time View

সিলেট রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা উপবন ট্রেনের একটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

সিলেট রেলওয়ের স্টেশনের মাস্টার নুরুল ইসলাম বিষয়টি গণমাধ্যম নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিলেট রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি বগিতে হঠাৎ ধোঁয়া দেখতে পান লোকজন। পরে রেলওয়ের লোকজন ফায়ার সার্ভিসে খবর দিলে তারা আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে সিলেট রেলওয়ের পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) শেখ শরিফুল ইসলাম জানান, রাত সাড়ে ৯টার দিকে সিলেট রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা উপবন এক্সপ্রেসে আগুন দেখতে পেয়ে রেলওয়ে সংশ্লিষ্ট লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীদের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় স্টেশনে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে যান। আগুনে ‘খ’ বগির প্রায় ২৩টি সিট পুড়ে যায়। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি হয়ত দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS