1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
Title :
নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর

সাংবাদিককে মারধর কাণ্ডে পদ হারালেন ছাত্রলীগ নেতা

  • আপডেট : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩, ১০.৪৭ এএম
  • ২৫৭ Time View

রাজধানীর ধানমন্ডিতে সাংবাদিককে মারধরের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলামকে সংগঠন থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (২২ নভেম্বর) সকালে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রাজিবুল ইসলাম (বাপ্পি) ও সাধারণ সম্পাদক সজল কুণ্ডুর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এবং সাধারণ সম্পাদকের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী নিউ মডেল কলেজ ছাত্রলীগের সভাপতি মো. রাকিবুল ইসলামকে পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হলো। সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থি এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও এতে উল্লেখ করা হয়।

রোববার (২০ নভেম্বর) সংবাদ সংগ্রহের সময় রাজধানীর ধানমন্ডি এলাকায় জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক মো. নাহিদ হাসান (সাব্বির) এর ওপর স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের হামলার ঘটনা ঘটে। এতে নেতৃত্ব দেন ধানমন্ডি নিউ মডেল ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম এবং ধানমন্ডি থানার ১৫নং ওয়ার্ড যুবলীগের উপ-প্রচার সম্পাদক তামজিদ রহমান। পরে রাতেই ধানমন্ডি মডেল থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী সাংবাদিক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com