1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
Title :
ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান কুমিল্লায় সাংবাদিক শুভ্রর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তিন দিন পর ফের চালু এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে আইপিডিসি চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত

বলিউডে শীর্ষ ধনি শাহরুখ খান

  • আপডেট : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩, ১.৫৬ পিএম
  • ৫১১ Time View

বলিউড বাদশাহ শাহরুখ খান চলতি বছর ‘পাঠান’ ও ‘জওয়ান’ দিয়ে বক্স অফিস মাতিয়েছেন। বছরে এভাবে পরপর দুটি ছবি ব্লকবাস্টার পাওয়া যেকোনো অভিনেতার ক্যারিয়ারেই বিরল। এরপর ভক্তদের আরও একটি সুখবর দিলেন এই তারকা।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য সিয়াসত ডেইলির প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গেছে, চলতি বছরে ৬০০০ কোটি রুপির বেশি সম্পত্তি নিয়ে ভারতের সবচেয়ে ধনী অভিনেতা হয়ে উঠেছেন শাহরুখ। এই তালিকায় নাম রয়েছে হৃত্বিক রোশন, অমিতাভ বচ্চন, সালমান খান, অক্ষয় কুমার ও আমির খানেরও।

যেখানে বলিউড বাদশার আয় দেওয়া হয়েছে যেখানে ৭৩৫ মিলিয়ান ডলার। বাংলাদেশি টাকায় সেই অঙ্ক দাঁড়ায় ৮ হাজার কোটিরও বেশি। দ্বিতীয় অবস্থানে রয়েছেন হৃত্বিক রোশন (৪১০ মিলিয়ন ডলার)। তৃতীয় নাম আসে অমিতাভের (৩৭৫ মিলিয়ন ডলার)। চতুর্থ স্থানে আছেন সালমান খান (৩৫৫ মিলিয়ন ডলার)। এর আগে ২০১৪ সালে শাহরুখ খানকে বিশ্বের দ্বিতীয় ধনী শিল্পী হিসেবে ঘোষণা করা হয়েছিল। আট বছর পরও একই অবস্থান ধরে রেখেছেন তিনি।

এদিকে, বড়দিন উপলক্ষে চলতি বছরের ২২ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খানের নতুন সিনেমা ‘ডাঙ্কি’। যাতে কিং খানের বিপরীতে রয়েছেন তাপসী পান্নু। রয়েছেন বোমান ইরানি ও ভিকি কৌশলও।

এ ছাড়া শিগগিরই শাহরুখ-সালমানকে একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে বলেও গুঞ্জন রয়েছে। যশরাজের স্পাই ইউনিভার্সে এ দুই তারকাকে নিয়ে নির্মিত হচ্ছে ‘টাইগার ভার্সেস পাঠান’। এর আগে ১৯৯৫ সালে ‌‘করণ অর্জুন’ ছবিতে প্রথমবার একসঙ্গে হাজির হয়েছিলেন তাঁরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com