1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

সারা দেশে বিপুল সংখ্যক র‍্যাব-বিজিবি মোতায়েন

  • আপডেট : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩, ১১.০৮ এএম
  • ২৯৮ Time View

নির্বাচন ঠেকাতে বিএনপিসহ বিরোধীদের ডাকা টানা ৪৮ ঘণ্টা হরতালে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারা দেশে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে র‌্যাবের ৪৬০টি টইল দলের পাশাপাশি ২৩৫ প্লাটুন বিজিবি রয়েছে। এছাড়া পুলিশ সদস্যরাও সতর্ক অবস্থায় আছে।

রোববার (১৯ নভেম্বর) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ হরতাল চলবে মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত। তবে হরতালের প্রথম দিন সকালে রাজধানীতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সকালে ঢাকার অভ্যন্তরীণ গণপরিবহনের চাপ কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে যানবাহনের সংখ্যা। কর্মজীবীরা কর্মস্থলে যেতে শুরু করেছেন। তবে সাম্প্রতিক সময়ে গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনায় জনমনে কিছুটা আতঙ্ক বিরাজ করছে।

এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা ও আশপাশের জেলায় ২৮ প্লাটুনসহ সারা দেশে ২৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির জনসংযোগ দফতর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এ ছাড়া রাজধানীতে র‍্যাবের ১৬০টি টহল দলসহ সারা দেশে ৪৬০টি দল মোতায়েন রয়েছে। র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

এদিকে, সকাল থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। তাদের পক্ষ থেকে বরাবরই জানানো হয়েছে, যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় কাজ করে যাবেন তারা।

গত তিন সপ্তাহে নিয়মিত হরতাল-অবরোধের কারণে দেশে এখন পর্যন্ত ১৫০টিরও বেশি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। তবুও রোববার থেকে ডাকা হরতালে বাস চলাচল স্বাভাবিক রাখতে মালিকদের অনুরোধ জানায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com