1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
Title :
আপনার পছন্দের দল ট্রফি জিতুক বা না জিতুক, অপোর সাথে আপনার ‘ওয়ার্ল্ড কাপ মোমেন্ট’ একদম নিশ্চিত! ১৬ জুন আন্তর্জাতিক গৃহশ্রমিক দিবস পালিত নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স প্রেমের টানে কথিত চাইনিজ প্রেমিক চীন থেকে নবীনগর শীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প

রাজধানীতে দুই বাসে আগুন

  • আপডেট : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩, ৯.০০ পিএম
  • ২৮৩ Time View

বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা হরতালের আগের রাতে রাজধানীতে দুটি বাসে আগুন দেয়া হয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) রাতে কাফরুল ও গুলিস্তানে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, রাত পৌনে ৭টার দিকে কাফরুলের তালতলায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেয়ার খবর পায় ফায়ার সার্ভিস। তবে ফায়ার সার্ভিসকে আগুন নেভানোর কাজ করতে হয়নি। ফায়ার সার্ভিস যাওয়ার আগেই আগুন নিভে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিরপুর থেকে যাত্রী নিয়ে ফার্মগেটের দিকে যাচ্ছিল বিহঙ্গ পরিবহনের একটি বাস৷ তালতলা মোড়ে পৌঁছালে হঠাৎই আগুন লেগে যায় বাসে৷ যাত্রীরা দ্রুত বাইরে বের হয়ে যান৷ পরে আশপাশের লোকজন বাসে লাগা আগুন নিভে ফেলে৷ এদিকে বাসে আগুন দিয়ে পালিয়ে যাওয়ার সময় একজনকে হাতেনাতে ধরে ফেলে স্থানীয়রা৷ পরে পুলিশে সোপর্দ করা হয়৷

এদিকে গুলিস্তানের টোল প্লাজার সামনে রাত পৌনে ৮টার দিকে কমল পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

রোববার থেকে টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে হরতালের ডাক দিয়েছে দলটি।

গত বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত ঢাকাসহ দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতাল ঘোষণা করছি।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com