1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

জনগণের স্বস্তি ফিরলেও বিএনপি ও কিছু বুদ্ধিজীবীর অস্বস্তি বেড়েছে: তথ্যমন্ত্রী

  • আপডেট : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২, ৮.১৫ পিএম
  • ৩৩৬ Time View
Hasan-Mahmud

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘নিম্ন আয়ের এক কোটি মানুষকে ন্যায্য মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য দিচ্ছে সরকার। এতে জনগণের মধ্যে স্বস্তি ফিরে এলেও বিএনপি এবং কিছু বুদ্ধিজীবীর অস্বস্তি বেড়ে গেছে।’

শুক্রবার সকালে চট্টগ্রামের ষোলশহরে উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী এ মন্তব্য করেন।

ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির নেত্রী খালেদা জিয়াসহ তাঁদের নেতারা একাত্তরে শহীদদের সংখ্যা ৩০ লাখ কি না, সে বিষয়ে বিভিন্ন সময় প্রশ্ন তুলেছেন। একজন সাবেক প্রধানমন্ত্রীর এ ধরনের বক্তব্য বিশ্ববাসীকে বিভ্রান্ত করে। না হলে অনেক আগেই গণহত্যার স্বীকৃতি মিলত।’

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘সারা বিশ্ব যখন দেশের উন্নয়ন কর্মকাণ্ড ও ইতিবাচক পরিবর্তনে প্রধানমন্ত্রীর প্রশংসা করছে, তখনও তাঁরা সরকারের সমালোচনা করে যাচ্ছেন।’

স্বাধীনতা দিবসকে ঘিরে আয়োজিত চট্টগ্রাম নগরীর ষোলশহর এলজিইডি ভবন মিলনায়তনে উত্তর জেলা আওয়ামী সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ ছালাম।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com