1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
Title :
চট্টগ্রাম বন্দরের ১৬৮ কন্টেইনারের পণ্য অনলাইন নিলামে বিক্রি করবে কাস্টমস আকুর বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৬.১৭ বিলিয়ন ডলারে চার বিভাগের ১৭ জেলায় বন্যার পূর্বাভাস ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট, সবচেয়ে বেশি প্রভাব এক্সবক্সে ইউসিবির রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিল বিএসইসি ব্লু-ওয়েলথ ফার্স্ট স্টেবল রিটার্ন ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন বিএসইসির সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে এমবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা অবশেষে বদলি হলেন নড়াইলের সেই আলোচিত মৎস্য কর্মকর্তা

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চল্লিশ দিনের শিশুকে হত্যার চেষ্টা  

  • আপডেট : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩, ৫.৩০ পিএম
  • ৩৪৫ Time View

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছুড়ে ফেলে দিয়ে চল্লিশ দিনের শিশুকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে  মোজাম্মেলের বিরুদ্ধে। 

এ ঘটনায় শিশুটির মা পারভীন বেগম হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

অভিযুক্ত মোজাম্মেল হক ওই উপজেলার নওদাবাস ইউনিয়নের কেতকিবাড়ি এলাকার ২ নং ওয়ার্ডের আফজাল হোসেনের পুত্র ও সম্পর্কে শিশুটির দাদা। 

লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, পারভিন বেগমের স্বামী আনারুল হক কাজের সুত্রে এলাকার বাইরে থাকে। এ সুযোগে পারভিনের বসত ভিটার ৪ শতাংশ জমি দখল নিতে যায় ফুফা শশুর মোজাম্মেল। দখল নিতে বাধা দিলে বাকুয়া দিয়ে এলোপাতাড়ি মারধর করেন পারভীন বেগমকে। এর এক পর্যায়ে পারভীনের কোলে থাকা চল্লিশ দিনের শিশুপুত্রকে হত্যার উদ্দেশ্যে ছুড়ে ফেলে দেয় মোজাম্মেল। পরে প্রতিবেশীরা গুরুতর আহত শিশু ও পারভীনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা: আনোয়ারুল ইসলাম বলেন, ছুড়ে ফেলে দেয়ার কারনে শিশুটির অন্ডকোষে আঘাত পেয়ে ফুলে গেছে। আর শিশুটির মা পারভীন বেগম পায়ুপথে গুরুতর জখম হয়েছে। উন্নত চিকিৎসার জন্য শিশু ডাক্তারকে এবং তার মাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। 

তবে অভিযুক্ত মোজাম্মেল হক দাবী করে বলেন, পারভীনের সাথে আমার স্ত্রী জোহরার সাথে ধস্তাধস্তি হয়েছে আর শিশুটিকে আমরা কেউ আঘাত করি নাই। 

 হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ শাহা আলম জানান এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com