1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ফু-ওয়াং ফুডস টাঙ্গাইলে প্রাইমারি স্কুলের দেড় হাজার শিক্ষকের পদ শূণ্য হকার্স শ্রমিকদের মিলন মেলা ও আলোচনা সভায় ৫ দফা দাবি ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট ‘এক দেশ, এক কিউআর’ চালুর পর বাংলা কিউআরে লেনদেন বেড়েছে প্রায় তিনগুণ দামুড়হুদায় কাভার্ড ভ্যান থামিয়ে কোটি টাকার চুল ছিনতাই- ২৩ বস্তা চুল উদ্ধার, চালক ও ম্যানেজার গ্রেপ্তার বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন আইনিভাবে নিশ্চিতের সুপারিশ জিইডির

টেস্ট সিরিজও জিততে চায় মুস্তাফিজ

  • আপডেট : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২, ৩.২২ পিএম
  • ১৮১ Time View
Mostafizur

দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ জয়ের পর টেস্ট সিরিজও জিতে নেবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা মুস্তাফিজুর রহমানের। আইপিএলে দিল্লি ক্যাপিটালসে যোগ দেয়ার আগমুহূর্তে গণমাধ্যমে এমনটা জানান বাংলাদেশের এই পেসার।

২৩ মার্চ দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারানোর মাধ্যমে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। অথচ প্রোটিয়াদের মাটিতে এর আগের সফরগুলোতে একটি ম্যাচেও জেতেনি লাল-সবুজের দল। ব্যাকফুটে থেকে এভাবে বিদেশের মাটিতে জয় অবশ্য এবারই প্রথম নয় বাংলাদেশের। চলতি বছরের শুরুতেই মাউন্ট মঙ্গানুই টেস্টে স্বাগতিক নিউজিল্যান্ডকে হারিয়ে চমকে দেয় বাংলাদেশ।
এবারের টেস্ট সিরিজ জয়ের ব্যাপারে মুস্তাফিজ বলেন, ‘নিউজিল্যান্ডে আমরা অনেক ভালো খেলেছি। এখানে যে আমরা পারব না, এমন কিছু না। পেস বোলার বা ব্যাটাররা এখানে ভালো ফর্মে আছেন। ওয়ানডে বলেন বা টেস্টে বলেন। আশা করি, ইনশাআল্লাহ আমরা সিরিজ জিতব। কেননা আমরা ওয়ানডে সিরিজ জিতেছি, এই ফ্লো-টাই আমাদের সামনে এগিয়ে নিয়ে যাবে।’

নিউজিল্যান্ডে টেস্ট জেতাতে অনবদ্য অবদান রেখেছিলেন পেসার এবাদত হোসেন। ৮ উইকেট নিয়ে এবারের ওয়ানডে সিরিজ জয়ে অবদান রেখেছেন তাসকিন আহমেদ।

এ প্রসঙ্গে মুস্তাফিজ আরও বলেন, ‘আমরা পেস বোলাররা যদি ম্যাচ জেতাতে পারি তাহলে আমাদের খুবই ভালো লাগে। আমরা পেস বোলাররা সবসময় একটা ইউনিট হিসেবে থাকি। আপনারাও দেখবেন, বোলিং করার সময় আমরা সবসময় একসাথে। কেউ একজন আলাদা, এমন না। কারো কোনো আইডিয়া যদি আসে তাহলে আমরা শেয়ার করি। আমরা সবাই কথা বলি বিধায় আমাদের উন্নতি করছে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com