1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
Title :
নেতৃত্বের নতুন পথনির্দেশনা নিয়ে অনুষ্ঠিত হলো ১০ম লিডারশিপ সামিট ডিজিটাল রূপান্তরের ৩০ বছর উদযাপন ভিওনের, বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যতে বিনিয়োগের অঙ্গীকার পুনর্ব্যক্ত ভিভো ভি৮০: অসাধারণ পোর্ট্রেট থেকে স্মার্ট কর্মদক্ষতা সীমানা ও চালের পানি নিয়ে বিরোধ, গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত সমন্বিত আর্থিক সেবা সম্প্রসারণে কমিউনিটি ব্যাংকের সঙ্গে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সমঝোতা স্মারক স্বাক্ষর পদ্মা ব্যাংকের ১৪৪ তম পর্ষদ সভা অনুষ্ঠিত ট্রাস্ট মানি অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিক ডিজিটাল ব্যাংক হিসাব খোলার e-KYC সেবা চালু করলো ট্রাস্ট ব্যাংক আইপিওর মাধ্যমে পুঁজিবাজারে আসছে আনোয়ার গ্রুপের মেহমুদ ইন্ডাস্ট্রিজ রক্ষণাবেক্ষণ শেষে উৎপাদনে ফিরল আরএকে সিরামিক্সের লাইন-২ তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে সামতা লেদার

অনলাইনে রেলের টিকেট বিক্রির অনুমোদন

  • আপডেট : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২, ২.৪৯ পিএম
  • ২২১ Time View
Train

আবারও কম্পিউটারের মাধ্যমে আজ (২৬ মার্চ) সন্ধ্যা ৬টার পর থেকে দেশের ৭৭টি স্টেশনে আন্তঃনগর ট্রেনের টিকিট বিতরণ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে রেলওয়ে। বৃহস্পতিবার (২৪ মার্চ) রেলওয়ের পরিচালক ট্রাফিক (বাণিজ্যিক) নাহিদ হাসান খান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়, গত ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশ রেলওয়ের ইন্টিগ্রেটেড টিকেটিং সিস্টেম (বিআরআইটিএস) পরিচালনার জন্য সহজ-সিনেসিস-ভিনসেনের (জেবি) সঙ্গে একটি চুক্তি সই হয়। এই চুক্তি অনুযায়ী ৭৭টি স্টেশনে কম্পিউটার টিকেটিং সিস্টেমে রেলের টিকিট বিক্রি করবে সহজ-সিনেসিস-ভিনসেন। তবে কারিগরি কারণে ২১-২৫ মার্চ পর্যন্ত ম্যানুয়াল পদ্ধতিতে টিকিট বিক্রির সিদ্ধান্ত হয়। ২৬ মার্চ থেকে (যাত্রার তারিখ বিবেচনায়) সহজ-সিনেসিস-ভিনসেন কম্পিউটার ও অনলাইনের মাধ্যমে টিকিট বিক্রি করবে। তবে পাঁচদিনের অগ্রিম টিকিট ইস্যুর বিষয়টি বিবেচনায় নিয়ে নিচের পদ্ধতি অনুসরণ করে টিকিট ইস্যু করা হবে। যেমন: ২৬ মার্চ যেসব ট্রেনের যাত্রা শুরু হবে শুধুমাত্র সেসব ট্রেনের টিকিট কম্পিউটারের মাধ্যমে ইস্যু করা হবে ২৫ মার্চ সন্ধ্যা ৬টায়।

২৫ মার্চ যেসব আন্তঃনগর ট্রেন যাত্রা শুরু করে ২৬ মার্চ যাত্রা শেষ করবে কেবলমাত্র সেসব ট্রেনের পথিমধ্যে সব বিরতি সম্পন্ন স্টেশনের টিকিট ম্যানুয়াল পদ্ধতিতে অর্থাৎ পেপার টিকিট বা বিপিটির মাধ্যমে ইস্যু করতে হবে। এছাড়া কম্পিউটারাইজড পদ্ধতিতে ২৫ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত চলাচলকারী সব আন্তঃনগর ট্রেনের টিকিট ইস্যু করা হবে এবং ২৬ মার্চ থেকে রেলওয়ের প্রচলিত নিয়মানুযায়ী টিকিট ইস্যু করা হবে। তবে ২৫ মার্চ অনলাইনের মাধ্যমে টিকিট ইস্যু সাময়িকভাবে বন্ধ থাকবে। ২৬ মার্চ (টিকিট ইস্যুর সময় বিবেচনায়) থেকে কাউন্টারের পাশাপাশি অনলাইনে (eticket.railway.gov.bd) পাের্টালের মাধ্যমে নির্ধারিত কোটা অনুযায়ী আগের মতো সকাল ৮টা থেকে টিকিট বিক্রি করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com