শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
‘যমুনা’য় উঠছেন না, নিজ বাসভবনেই থাকবেন প্রধানমন্ত্রী শাওয়ালের চাঁদ না ওঠায় শনিবার ঈদ ঘোষণা সিলেটের গোলাপগঞ্জে সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া মাহফিল জাতীয় ঈদগাহে ঈদের নামাজে অংশ নেবেন তারেক রহমান ও রাষ্ট্রপতি চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন নবগত পুলিশ সুপার আলমডাঙ্গায় ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের পাশে চুয়াডাঙ্গা ১ আসনের এমপি রাসেল আজও মধ্যপ্রাচ্যের ছাব্বিশ ফ্লাইট বাতিল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি সান্তাহার দুর্ঘটনার পর ২১ ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল শুরু ঈদের তারিখ নির্ধারণে আজ বসছে চাঁদ দেখা কমিটি

লালমনিরহাটের হাতীবান্ধায় বন্যা আশ্রয়কেন্দ্র উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রেজাউল ইসলাম
  • আপডেট : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ২৫৮ Time View

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন কলেজের নবনির্মিত বন্যা আশ্রয়কেন্দ্র ভবনের উদ্বোধন ও গড্ডিমারী ইউনিয়ন পরিষদের আওতাভুক্ত সকল সুবিধাভোগীদের সাথে মতবিনিময় সভা করেছেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও লালমনিরহাট ০১ (হাতীবান্ধা -পাটগ্রাম) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন। 

শনিবার (১১ নভেম্বর) সকালে উপজেলার গড্ডিমারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে গড্ডিমারী ইউনিয়ন পরিষদের আওতাভুক্ত সকল সুবিধাভোগীদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামলের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ। 

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ রাজন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি জাকির হোসেন, গড্ডিমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুস আলী, সাধারণ সম্পাদক এলিজা বেগম, গড্ডিমারী ইউনিয়ন যুবলীগের সভাপতি হাবিবুর রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনোয়ার হোসেন, গড্ডিমারী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক হুমায়ূন কবির মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হোসেনসহ গড্ডিমারী ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও ইউনিয়ন পরিষদের আওতাভুক্ত সকল সুবিধাভোগীগণ ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS