1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
Title :

ভৈরবে নানা আয়োজনে মোহনা টিভির প্রতিষ্ঠাবার্ষির্কী পালিত

  • আপডেট : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩, ৯.৫৭ পিএম
  • ৩৬৮ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল মোহনা টেলিভিশনের ১৪ বছর পদার্পণ উপলক্ষে  ফুলেল শুভেচ্ছা, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

মোহনা টিভির ভৈরব প্রতিনিধি মো. জামাল আহমেদের সার্বিক আয়োজনে শুক্রবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় ভৈরব টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন কার্যালয়ে কেক কাটা, ফুলের শুভেচ্ছা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আসাদুজ্জামান ফারুক। 

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভৈরব উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন মোহনা টিভির ভৈরব প্রতিনিধি জামাল আহমেদ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগ সহ-সভাপতি কাউন্সিলর মো. দ্বীন ইসলাম, ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মো. ফজলুর রহমান, সহ-সভাপতি ও এটিএন বাংলার ভৈরব প্রতিনিধি মো. তুহিন মোল্লা,  যুগ্ম সম্পাদক ও একুশে টিভির ভৈরব প্রতিনিধি কাজী ইসফাক আহমেদ বাবু, বাংলা ভিশনের ভৈরব প্রতিনিধি সত্যজিত দাস ধ্রুব, ভৈরব রিপোর্টাস ক্লাব ও ইউনিটি সাধারণ সম্পাদক আলাল উদ্দিন, 

বাংলা টিভির ভৈরব প্রতিনিধি এম আর সোহেল, বৈশাখী টিভির ভৈরব প্রতিনিধি আদিল উদ্দিন আহমেদ, গোবাল টিভির ভৈরব প্রতিনিধি জয়নাল আবেদীন রিটন, দৈনিক আজকাল খবর ভৈরব প্রতিনিধি কাজী আব্দুল আল-মাসুম, মাইটিভির ভৈরব প্রতিনিধি মো. শাহানুর, বাংলাদেশ বুলেটিন ভৈরব প্রতিনিধি আব্দুর রউফ, এশিয়ান টিভির ভৈরব প্রতিনিধি আলহাজ্ব মো. সজীব আহমেদ, নয়া শতাব্দী ভৈরব প্রতিনিধি এম আর রুবেল, আরটিভি ভৈরব প্রতিনিধি আল-আমিন টিটু, সাপ্তাহিক অবলম্বন পত্রিকার যুগ্ম সম্পাদক জ.ই পরশ, প্রতিদিনের বাংলাদেশ ভৈরব প্রতিনিধি মিলাদ হোসেন অপু, সাপ্তাহিক সময়ের দৃশ্যপট বার্তা সম্পাদক নাজির আলামিন, ডিবিসির ভৈরব প্রতিনিধি আফসার হেসেন তূর্জা,আনন্দ টিভির ভৈরব প্রতিনিধি আরিফুল ইসলাম মামুন,  ও আমাদের নতুন সময় ভৈরব প্রতিনিধি ইমন মাহমুদ প্রমুখ।

অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনা করেন মানবকণ্ঠের ভৈরব প্রতিনিধি মো. আক্তারুজ্জামান।

আলোচনা সভায় বক্তারা দীর্ঘ ১৪ বছরের পথচলায় মোহনা টিভির বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশেন জন্য ধন্যবাদ জানান এবং আগামীতেও বস্তুনিষ্ঠতার মাধ্যমে পাঠকদের খবরের চাহিদা মিটিয়ে আরো বহুদূর এগিয়ে যাওয়ার আহবান ও সাফল্যতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com