1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
Title :
আপনার পছন্দের দল ট্রফি জিতুক বা না জিতুক, অপোর সাথে আপনার ‘ওয়ার্ল্ড কাপ মোমেন্ট’ একদম নিশ্চিত! ১৬ জুন আন্তর্জাতিক গৃহশ্রমিক দিবস পালিত নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স প্রেমের টানে কথিত চাইনিজ প্রেমিক চীন থেকে নবীনগর শীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প

ক্লাস ফাইভের শিক্ষার্থীও চায় না বিএনপি ক্ষমতায় আসুক

  • আপডেট : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩, ১.২০ পিএম
  • ৩৫২ Time View

মা হওয়ার পর সিনেমা থেকে দূরে থাকলেও রাজনীতির মাঠে বেশ সক্রিয় ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। সম্প্রতি তিনি সংবাদমাধ্যমে মন্তব্য করেছেন দেশের রাজনৈতিক দল বিএনপিকে নিয়ে।

সময়ের আড্ডায় অংশগ্রহণের সময় মাহির সঙ্গে নানা আলাপচারিতার মাঝে কথা হয় রাজনীতি নিয়েও। ওই সাক্ষাৎকারেই মাহিকে জিজ্ঞাসা করা হয়, ইদানিং রাজনীতির মাঠে তার সক্রিয় হওয়ার কারণ কী?

উত্তরে মাহি বলেন, ‘ক্যারিয়ার হিসেবে অভিনয়কে বেছে নিলেও আমি যতটা সম্ভব মানবিক কাজে নিজেকে ব্যস্ত রাখি। ব্যক্তিগতভাবে তাই আমি যখনই পারি, মানুষকে সাহায্য করি। কিন্তু একবার চাপাইনবাবগঞ্জ আর রাজশাহীতে একটু বড় পরিসরে মানবিক কাজ করতে গিয়েছিলাম। কিন্তু সেখানকার রাজনৈতিক ব্যক্তিরা আমাকে বাধা দিয়েছিলেন। তখন আমার মনে হয়েছিল, যদি আমার কোনো রাজনৈতিক পদ থাকতো, তাহলে এমন সমস্যার সম্মুখীর আমি হতাম না। সেই থেকেই আমার মানবিক কাজগুলো আমি রাজনৈতিক ওয়েতে করার চেষ্টা করছি।’

সম্প্রতি রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করছেন মাহি। তাকে দেখা গেছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর ছাত্রলীগের এক সমাবেশে অংশ নিতে। ওই সমাবেশে মাহি বিএনপি ও জামায়াতের নৈরাজ্য আর অগ্নিসন্ত্রাসের কথা তুলে ধরেন। এ প্রসঙ্গে মাহি বলেন, ‘বাংলাদেশের উন্নয়নের জন্য যখন আওয়ামী লীগ সরকার একদিকে কর্ণফুলি টানেল উদ্বোধন করছেন অন্যদিকে বিএনপি চলন্ত বাসে আগুন ধরিয়ে দিচ্ছে। একজন পুলিশকে কীভাবে সবাই মিলে হামলা করে মেরে রাস্তায় ফেলে রাখল তারা। এ বিষয়গুলো আমি মেনে নিতে পারিনি। আমার মনে হয়েছে এদের বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত।’

এসময় মাহি বিএনপিকে নিয়ে আরও সমালোচনা করে বলেন, ‘যেখানে একটি দেশ শত বাধার মধ্যেও এগিয়ে যাচ্ছে; সেখানে বিএনপির ভাবা উচিত দেশটাকে কীভাবে আরও উন্নয়নের পথে নেয়া যায়। কিন্তু তা না করে দেশকে পেছনে নিয়ে যাওয়ার চিন্তা করছে। এদিক থেকে ক্লাস ফাইভের শিক্ষার্থীও চায় না বিএনপি ক্ষমতায় আসুক।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com