1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স ডিএসইতে অনুষ্ঠিত হলো ‘অরেঞ্জ ইকোনমি সামিট ২০২৬: ঢাকা’ ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি ফারইস্ট স্পিনিংয়ের জন্য ২৩৪ কোটি টাকার অর্থায়ন, নেতৃত্বে সিটি ব্যাংক নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার  এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ১০ম দিনে আইসিএসবি’র উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদযাপন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মায়ের মৃত্যু

ইন্টারনেটের দাম কমাতে অপারেটরদের আপত্তি

  • আপডেট : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩, ১০.৩৪ এএম
  • ২৭০ Time View

ইন্টারনেট প্যাকেজের দাম কমাতে মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের চিঠি দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ডেটার এ বর্ধিত দাম ১২ নভেম্বরের মধ্যে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।

যদিও ডেটার দাম কমাতে অনাগ্রহ প্রকাশ করে সরকারের সঙ্গে আলোচনা করতে চেয়েছে মোবাইল কোম্পানিগুলো। তবে বিটিআরসি অপারেটরদের সঙ্গে বসতে অনীহা প্রকাশ করেছে।

মূলত, তিনদিনের প্যাকেজ তুলে দেওয়ার পর প্যাকেজ পুনর্গঠন করতে গিয়ে ইন্টারনেটের দাম বেড়ে যাওয়ায় অপারেটরদের এ চিঠি দেওয়া হয়েছে।

বিটিআরসির চিঠিতে বলা হয়েছে, তিনদিনের প্যাকেজের যে দাম ছিল, সেই দামেই সাতদিনের মেয়াদ দিতে হবে। নতুন করে দাম বাড়ানো যাবে না।

আগামী ১০ নভেম্বর রাত ১২টার মধ্যে সিদ্ধান্ত কার্যকর করার নির্দেশও দেওয়া হয়েছে চিঠিতে।

মঙ্গলবার (৭ নভেম্বর) বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগ থেকে অপারেটরদের কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, নতুনভাবে প্রচলন করা বিভিন্ন মেয়াদের ইন্টারনেট প্যাকেজের দাম গ্রাহকদের মধ্যে অসন্তোষ, হতাশা ও ক্ষোভের জন্ম দিয়েছে।

গত ১৫ অক্টোবর থেকে মোবাইল ইন্টারনেটের তিন ধরনের প্যাকেজ কার্যকর হয়। তিনদিন, সাতদিন, ১৫ দিন ও ৩০ দিনের প্যাকের স্থলে সাতদিন, ৩০ দিন এবং আনলিমিটেড প্যাকেজ ব্যবহার করতে পারছেন গ্রাহকেরা। অপারেটরদের প্রবল আপত্তির মুখেই এ সিদ্ধান্ত বাস্তবায়নে নির্দেশনা দিয়েছিল বিটিআরসি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com