1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
Title :
Financial Statements of IFIC Bank PLC. সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে মুন্নু সিরামিক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে মুন্নু সিরামিক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ব্র্যাক ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে উত্তরা ব্যাংক সাউথইস্ট ব্যাংক পিএলসি চুয়াডাঙ্গা শাখায় বিদায় ও বরণ জহির হাসানকে বিদায়, নতুন শাখা প্রধান হিসেবে যোগ দিলেন শেখ তারিকুল ইসলাম ভিভোর সেরা ডিলে ঈদের সেরা আনন্দ দেশের সর্ববৃহৎ আইকনিক অফিস ভবন নির্মাণে ৩ পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি স্বাক্ষর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, সরকারের প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, বিরোধীদলীয় নেতা ও উপনেতা এবং চিফ হুইপ বরাবর ইসলামী সমাজের আমীর সাহেবের চিঠি প্রদান

লালমনিরহাটে ভয়াবহ অগ্নিকান্ড, পুড়ে গেলো ৮ দোকান 

  • আপডেট : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩, ৭.৩০ পিএম
  • ২৭৩ Time View

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের মধ্য বাজারে ভয়াবহ আগুনে পুড়ে গেলো ব্যবসায়ীদের প্রতিষ্ঠান। 

বুধবার (১ নভেম্বর) দিনগত রাত ৩টার দিকে ওই উপজেলার বাউরা ইউনিয়নের বাউরা মধ্য বাজার মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে অন্তত প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন  ব্যবসায়ীদের।

জানাগেছে, বাউরা বাজারের ব্যবসায়ী আনোয়ার হোসেন, বুলু মিয়া, নবীউল ইসলাম, রাশিদ আলীর মুদি দোকান ও হাবিবুল হকের ডিমের দোকান, আবু তালেবের পান-গুপাড়ির দোকান, সোহরাব আলীর দোকান পুড়ে ছাই হয়।

ব্যবসায়ীরা জানান, রাতে দোকান বন্ধ করে ব্যবসায়ীরা যে যার মত বাড়িতে চলে যায়। মধ্য রাতে তারা জানতে পারে যে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগেছে। খবর পেয়ে দ্রুত এসে দেখেন দোকান বলতে অবশিষ্ট আর কিছুই নাই শুধু পুড়ে যাওয়া আগুনের শেষ চিন্হ ছাড়া। 

এ সময় স্থানীয়রা ঘণ্টাব্যাপী চেষ্টা করেও আগুন নেভাতে পারেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষণে ব্যবসায়ীদের সব দোকান পুড়ে ছাই হয়ে যায়।

পাটগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জীবন চন্দ্র রায় বলেন, ‘রাত ৩টা ৪০ মিনিটের দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা। কিন্তু কিভাবে আগুনের সুত্রপাত হলো তাৎক্ষনিক এ বিষয়ে তিনি কিছুই জানাতে পারেননি। 

বাউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com