1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
Title :
ওয়াইকেকে (YKK) বাংলাদেশ তার রজতজয়ন্তী উদযাপন করছে—যা আস্থা, অংশীদারিত্ব এবং সম্মিলিত সাফল্যের ২৫ বছর পূর্তির প্রতীক মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সিলেটে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এআই উদ্ভাবন এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী আনিচুর রহমানের গণসংযোগ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো স্পিনিং লভ্যাংশ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে ইনটেক লিমিটেড কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু

ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের

  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২, ১১.০৩ এএম
  • ২২০ Time View
Team-Tiger

তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিং ও তামিম-লিটনের অসাধারণ জুটিতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ৯ উইকেটের দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। এ জয়ের মাধ্যমে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজ জিতলো টাইগাররা।
বুধবার সেঞ্চুরিয়নে প্রথমে ফিল্ডিং করতে নেমে তাসকিনের অসাধারণ বোলিং নৈপুণ্যে মাত্র ১৫৪ রানে প্রোটিয়াদের অলআউট করে টাইগাররা। এরপর বাংলাদেশের জন্য ইতিহাস গড়া সময়ের ব্যাপার হয়ে উঠে মাত্র।
তাসকিনের অসাধারণ বোলিং নৈপুণ্যের পর তামিম ও লিটন টাইগারদের জয়ের বন্দরে পৌঁছাতে নেতৃত্ব দেন।
এ জয়ের মাধ্যমে বাংলাদেশ অবশেষে দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জিতলো। এর আগে প্রোটিয়াদের ঘরের মাটিতে টাইগারদের কোনো জয় ছিল না।
মাত্র ১৫৫ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রথম উইকেটে ১২৭ রানের অসাধারণ জুটি করেন তামিম ও লিটন। নান্দনিক শটের মাধ্যমে অর্ধশতকের পর তামিম যখন ব্যাট করছেন তখন ৫৭ বলে ৪৮ করে ফেরেন লিটন। তবে কেশম মহারাজের বলে লিটন ফিরে গেলেও ততক্ষণে জয়ের বন্দরের খুব কাছে চলে যায় বাংলাদেশ।
২৭তম ওভারে কাগিসো রাবাদার বলে সাকিবের চারের কল্যাণে ২৩ ওভারের বেশি বাকি থাকতেই ৯ উইকেটের বড় জয় পেয়ে যায় বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে তামিম ৮৭ রানে ও সাকিব ১৮ রানে অপরাজিত ছিলেন।
এর আগে সেঞ্চুরিয়নে টসে হেরে ফিল্ডিং করতে নেমে তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ে ভর করে ৩৭ ওভারে ১৫৪ রানে দক্ষিণ আফ্রিকাকে অলআউট করে বাংলাদেশ।
প্রথমে ব্যাট করতে নেমে প্রথম উইকেটে মাত্র ৬ ওভার ৫ বল খেলে স্কোরবোর্ডে ৪৬ রান যোগ করে দক্ষিণ আফ্রিকা। এরপরই তাসকিন বোলিং এ এসে স্বাগতিকদের ব্যাটিং লাইনআপ ভেঙে দেন।
কাইল ভেরেনের উইকেটের মাধ্যমে শুরু করেন তাসকিন। তিনি ১৬ বলে ৯ রান করে তাসকিনের বলে ফেরেন। এরপর একে একে জ্যানেমান মালান, ডেভিড মিলার, ডোয়াইন প্রিটোরিয়াস ও কাগিসো রাবাদার উইকেট নেন তাসকিন।
এছাড়া এর মাধ্যমে ডানহাতি এ পেসার তার ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয় পাঁচ উইকেট নেন। এর আগে ২০১৪ সালে অভিষেক ম্যাচে মিরপুরে ভারতের বিপক্ষে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি।
তাসকিন এ ম্যাচে ৯ ওভার বল করে ৩৫ রান দিয়ে পাঁচটি উইকেট নিয়েছেন। এছাড়া বাংলাদেশের হয়ে সাকিব আল হাসান দুটি উইকেট নিয়েছেন।
স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন মালান। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেন কেশব মহারাজ।
বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ৩১ মার্চ থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com