1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

২০৭৫ সালে বিশ্বের ১৬তম বৃহৎ অর্থনীতির দেশ হবে বাংলাদেশ

  • আপডেট : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩, ৯.৩২ এএম
  • ৩৪২ Time View

আগামী ২০৭৫ সালের মধ্যে বৃহৎ অর্থনৈতিক দেশের বিচারে—বিশ্বের কোন দেশের অবস্থায় কোথায় থাকবে—সে ব্যাপারে একটি বিশ্লেষণমূলক প্রতিবেদন প্রকাশ করেছে ইয়াহু ফিন্যান্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০৭৫ সালের মধ্যে বৃহৎ অর্থনেতিক দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান হবে ১৬তম। অন্যদিকে বাংলাদেশের ঠিক আগে ফ্রান্সের অবস্থান থাকবে ১৫তম স্থানে।

বাংলাদেশ সম্পর্কে ইয়াহু ফিন্যান্স বলেছে, ২০৭৫ সালে বাংলাদেশের সম্ভাব্য জিডিপি হবে (১ ট্রিলিয়ন ডলার) ৬.৩।

প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে বলা হয়েছে, বাংলাদেশের রাজধানী ঢাকা বিশ্বের অন্যতম জনবহুল শহর। বাংলাদেশের সমৃদ্ধি ২০২৪ সাল থেকে ২০২৬ সালের মধ্যে ৬.৪ শতাংশ হারে বাড়তে থাকবে। তারল্যের ঝুঁকির কারণে এস অ্যান্ড পি পরিবর্তন হয়ে দেশের প্রবৃদ্ধি নেতিবাচকও হতে পারে বলে জানিয়েছে ইয়াহু ফিন্যান্স।

ইয়াহু ফিন্যান্সের তথ্য অনুযায়ী, ২০৭৫ সালে বৃহৎ অর্থনৈতিক দেশের তালিকার সেরা ২৫ থাকবে যথাক্রমে—চীন, ভারত, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান, মিশর, ব্রাজিল, জার্মানি, যুক্তরাজ্য, মেক্সিকো, জাপান, রাশিয়া, ফিলিপাইন, ফ্রান্স, বাংলাদেশ, ইথিওপিয়া, সৌদি আরব, কানাডা, তুরস্ক, অস্ট্রেলিয়া, ইতালি, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া।

ইয়াহু ফিন্যান্স জানিয়েছে, ২০৭৫ সালের বৃহৎ অর্থনেতিক দেশগুলোর তালিকা তৈরিতে তারা গোল্ডম্যান সাচের একটি প্রতিবেদনের সহায়তা নিয়েছে। গোল্ডম্যান সাচ বিশ্বের প্রত্যেকটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি মূল্যায়ন করে এবং ২০৭৫ সালে কোন দেশের জিডিপি কেমন হবে সেটি নিরূপণ করেছে। তবে এই মূল্যায়ন যে নিশ্চিতভাবে সঠিক হবে; সেটির নিশ্চয়তা নেই।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com