1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
Title :
Financial Statements (Q2) of BANGLADESH NATIONAL INSURANCE COMPANY LIMITED Financial Statements (Q2) of National Bank PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭ মুখ থুবরে পড়েছে যমুনা সেতু-ঢাকা মহাসড়কের বিকল্প পথ; ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

বন্ড অনুমোদন পেল মার্কেন্টাইল ব্যাংক

  • আপডেট : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২, ৮.৩৪ পিএম
  • ৩১০ Time View
Mercantile-Bank

পুঁজিবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড বে-মেয়াদি বন্ড (Perpetual Bond) ইস্যু করে ৫০০ কোটি টাকা সংগ্রহ করবে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ব্যাংকটিকে বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে।

আজ (২২ মার্চ) অনুষ্ঠিত বিএসইসি ৮১৫তম কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।

বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত বন্ডটি হবে আনসিকিউরড ও নন-কনভার্টিবল। এটি হবে কুপনযুক্ত। বার্ষিক কুপনের তথা সুদের হার হবে ৬ থেকে ১০ শতাংশের মধ্যে।

আলোচিত বন্ডের প্রতি ইউটের মূল্য হবে ৫ হাজার টাকা। বন্ডটির ৪৫০ কোটি টাকার ইউনিট বা লট প্রাইভেট প্লেসমেন্টে সরকারি আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড, ইসুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, সমবায় ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, সংগঠন, ট্রাষ্ট, স্বায়ত্তশাসিত কর্পোরেশনসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের মধ্যে বরাদ্দ করা হবে। বাকী ৫০ কোটি টাকার ইউনিট বা লট প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে বরাদ্দ দেওয়া হবে।

বন্ডের মাধ্যমে উত্তোলিত অর্থ মার্কেন্টাইল ব্যাংকের অতিরিক্ত টিয়ার-২ মূলধন ভিত্তিকে শক্তিশালী করবে।আলোচিত বন্ডের লিড অ্যারেঞ্জার হিসেবে দায়িত্ব পালন করবে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড। আর আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড এর ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করবে। বন্ডটি ট্রাস্টির দায়িত্ব পালন করবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com