1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৪ মে ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
Title :
এসএসসি পরীক্ষার্থীকে বিবস্ত্র করে ভিডিও ধারণের অভিযোগ, লজ্জা-অপমানে আত্মহত্যার চেষ্টা ভৈরবে রেলওয়ে পুলিশের বিশেষ অভিযানে ৪ জন আটক  রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড় পূর্ব-তিমুরে রপ্তানি হচ্ছে ওয়ালটন টিভি, যাচ্ছে ১২তম শিপমেন্ট রামিসার হত্যাকারিদেরসহ ধর্ষকদের কঠোর বিচার ও সচেতনতায় নবীনগরে মানববন্ধন ইসলামী ব্যাংকে পলিসি কমপ্লায়েন্স বিষয়ক কর্মশালা সিলেটে ছিনতাইকারীর হাতে র‌্যাব ৯ এর সদস্য নিহত, যে ভাবে গ্রেফতার হলো ছিনতাইকারী বিএনপি সমালোচনাকে সবসময় ভালোভাবে গ্রহণ করতে চায় : আলাল দক্ষিণ এশিয়ায় ভারত হচ্ছে আঞ্চলিক নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি মাউন্ট মাকালু জয়ী বাবর আলীর অদম্য যাত্রার গর্বিত অংশীদার SAM-Bond (স্যাম-বন্ড)

‘প্রাইম অগ্রিম’ স্বীকৃতি অর্জন করলো প্রাইম ব্যাংক

  • আপডেট : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২, ৬.৪৫ পিএম
  • ২২৫ Time View

আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রাইম ব্যাংকের ন্যানো লোন সার্ভিস প্ল্যাটফর্ম প্রাইম অগ্রিম সম্প্রতি ফিন্যান্স ক্যাটাগরিতে সেরা উদ্ভাবনীর জন্য ‘বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২২’ এ সম্মানজনক স্বীকৃতি অর্জন করে।

এর আগে, প্রাইম অগ্রিম আন্তর্জাতিক ফিন্যান্সিয়াল সার্কিটে মর্যাদাপূর্ণ ইফমা অ্যাক্সেনচার ব্যাংকিং ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২১-এ অ্যানালিটিক্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বিভাগে বৈদিশিক অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সাথে প্রতিযোগিতা করে ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমানের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন প্রাইম ব্যাংক লিমিটেডের কনজিউমার ব্যাংকিং বিভাগের প্রধান এবং ডিএমডি এএনএম মাহফুজ এবং এজেন্ট ও ডিজিটাল ব্যাংকিংয়ের প্রধান মো. মাজিদুল হক।

প্রাইম অগ্রিম- হলো ব্লু-কলার ওয়ার্কিং কমিউনিটির জরুরি প্রয়োজন মেটাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মেশিন লার্নিং এবং বিকল্প ক্রেডিট নিরীক্ষণ ব্যবস্থা সম্পন্ন একটি ডিজিটাল ন্যানো ফাইন্যান্সিং প্ল্যাটফর্ম। প্রাইম অগ্রিম একটি এন্ড-টু-এন্ড ডিজিটাল প্ল্যাটফর্ম যা গ্রাহকদের ক্রেডিট যোগ্যতা মূল্যায়ন করে এবং সময় ও খরচ বাঁচাতে কোনরূপ নথিপত্র জমা দেওয়ার প্রয়োজন ছাড়াই ডিজিটালি বিতরণ কার্যক্রম সম্পূর্ণ করে।

প্রাইম ব্যাংক লিমিটেডের কনজিউমার ব্যাংকিং বিভাগের প্রধান এবং ডিএমডি এএনএম মাহফুজ বলেন, ‘প্রাইম ব্যাংক ডিজিটাল রূপান্তরের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তিকরনের প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রাইম অগ্রিম ঠিক সেই উদ্দেশ্যকে মাথায় রেখে ডিজাইন এবং ডেভেলপ করা হয়েছে। বাংলাদেশে এই ধরনের স্বীকৃতি নি:সন্দেহে এই অনুপ্রেরণায় নতুন মাত্রা যোগ করেছে। ভবিষ্যতে আমাদের এই ধররের আরও উদ্ভাবনী এবং গ্রাহক-বান্ধব ডিজিটাল উদ্যোগ গ্রহণের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com