1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
Title :
Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব

রেগুলেশন প্রণয়নে স্টক এক্সচেঞ্জের সেলফ লিস্টিং কমিটি গঠন

  • আপডেট : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২, ১২.৩৫ পিএম
  • ২৮২ Time View
stock-exchange-regulation-committee

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) দেশের উভয় স্টক এক্সচেঞ্জের (ডিএসই-সিএসই) খসড়া সেলফ-লিস্টিং রেগুলেশন, ২০২২ প্রণয়নে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে। সম্প্রতি এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।

বিএসইসির নির্দেশনায় বলা হয়েছে, ডিমিউচ্যুয়ালাইজেশন অ্যাক্ট, ২০১৩ এর সঙ্গে সঙ্গতিপূর্ণ রেখে খসড়া ঢাকা স্টক এক্সচেঞ্জ (সেলফ-লিস্টিং) রেগুলেশন, ২০২২ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সেলফ-লিস্টিং) রেগুলেশন, ২০২২ প্রণয়ন সম্পর্কিত বিষয়ে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমানকে গঠিত কমিটির আহবায়ক করা হয়েছে। কমিটির অপর চার সদস্য হলেন- বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম, পরিচালক মো. আবুল কালাম, অতিরিক্ত পরিচালক মো. কাওসার আলী এবং যুগ্ম পরিচালক মোহাম্মদ জহিরুল হক (সদস্য সচিব)।

এই চিঠি ইস্যুর ৩০ কার্যদিবসের মধ্যে রেফারেন্সে শর্ত অনুযায়ী গঠিত কমিটিকে কমিশনে প্রতিবেদন দাখিল করতে হবে।গত ২ জানুয়ারি এ বিষয়ে উভয় স্টক এক্সচেঞ্জকে চিঠি দেয় বিএসইসি। পরবর্তীতে ডিএসই গত ১০ জানুয়ারি ও ২৭ ফেব্রুয়ারি বিএসইসিতে চিঠির জবাব দেয়। একইভাবে গত ১ মার্চ বিএসইসিতে চিঠি দেয় সিএসই।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com