1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
Title :
ঢাকা দক্ষিণ সিটির রাজস্ব ও সেবা ফি আদায়ে কমিউনিটি ব্যাংকের সঙ্গে সমঝোতা টাঙ্গাইলে ‘জব ফেয়ার’ চমক, একদিনেই ২ হাজার যুবকের ভাগ্যের দুয়ার উন্মোচন! সেমস-গ্লোবালের আয়োজনে শুরু হলো চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন্স ২০২৬ বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ট্রাস্ট ব্যাংক পিএলসি’র অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর বিদ্যুৎ ঘাটতি নিরসনে বাতিলকৃত ৩৭টি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প চালু করা জনদাবি: সবুজ আন্দোলন আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিলে অংশগ্রহণের চুক্তি স্বাক্ষর জুনে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ৬ হাজার ২৮৪ কোটি টাকা ভর্তুকি মূল্যে বিক্রিতে ২ কোটি লিটার পাম অলিন ও ১০ হাজার টন ডাল কিনবে সরকার কুমিল্লায় একদিনে ৪৩টি অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার-৪৭ সাড়ে তিন মাস পর ব্যাংক থেকে ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

নতুন ইন্টারনেট প্যাকেজ চালু হচ্ছে কাল

  • আপডেট : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩, ১২.৫৬ পিএম
  • ৩৬২ Time View

মোবাইল গ্রাহকদের জন্য তিন ও ১৫ দিন মেয়াদ বাদ দিয়ে রোববার (১৫ অক্টোবর) থেকে চালু হচ্ছে নতুন ডাটা প্যাকেজ। নতুন নিয়মে ৭, ৩০ ও আনলিমিটেড-এই তিন মেয়াদে সবোর্চ্চ ৪০টি প্যাকেজ প্রদর্শন করতে হবে মোবাইল অপারেটরদের। এর ফলে ইন্টারনেট ব্যবহারে ১০-১৫ টাকা খরচ বাড়ছে গ্রাহকের।

গেল ১৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ৩ ও ১৫ দিনের মোবাইল ইন্টারনেট প্যাকেজ বাতিলের সিদ্ধান্ত জানায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ৭, ৩০ ও আনলিমিটেড-এই তিন মেয়াদে সেবা দেয়ার নির্দেশনা দেয়া হয়। একইসঙ্গে প্যাকেজ সংখ্যা ৯৫টি থেকে কমিয়ে ৪০টিতে নির্ধারণ করা হয়।

বিটিআরসির নির্দেশনা মেনে রোববার থেকে তিন ও ১৫ দিন মেয়াদের ডাটা প্যাকেজ সরিয়ে ফেলবে মোবাইল অপারেটররা। কোনো হেরফের হচ্ছে না একমাস ও আনলিমিটেড মেয়াদের ডাটায়। তবে ৭দিন মেয়াদের ডাটা ব্যবহারে খরচ বাড়ছে।

অপারেটররা বলছে, কোনো প্যাকেজে দাম ঠিক রেখে ডাটা ভলিউম কমানো হবে। আবার কোনোটায় ডাটা ভলিউম ঠিক রেখে বাড়ানো হবে দাম। এতে গড়ে ১০-১৫ টাকা বাড়তি খরচ হতে পারে গ্রাহকের। কারণ ভ্যাট, ট্যাক্সের কারণে ইন্টারনেটের দাম বেড়েছে ৭-৮ শতাংশ।

এক গ্রাহক বলেন, ১৭ টাকায় ২ জিবি কিনলে ১৫ দিন মেয়াদ থাকত। বাসায় ওয়াইফাই থাকায় এটাই আমার জন্য যথেষ্ঠ। এখন ১৫ দিনেরটা সরিয়ে নিলে তো আমার জন্য লোকসান। কারণ বেশি টাকা দিয়ে বেশি ডাটা কেনার তো আমার প্রয়োজন নেই।

জানা গেছে, প্রায় সাত কোটি গ্রাহক ব্যবহার করতেন তিন দিন মেয়াদের ডাটা। সব মিলিয়ে নতুন সিদ্ধান্তে গ্রাহক হারানোর শঙ্কায় মোবাইল অপারেটররা। যদিও বিটিআরসি সিদ্ধান্ত পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছে বলে দাবি তাদের।

মোবাইল অপারেটর রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার সাহেদ আলম সময় সংবাদকে বলেন, ‘এর প্রভাবটা অনেক বড় আকারেই হবে। আমাদের আয় ও সাবস্ক্রাইবার কমে যেতে পারে।’

বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, বিটিআরসির সঙ্গে আমরা বারবার এ নিয়ে কথা বলেছি। তারা বলছেন, যেহেতু একটা সিদ্ধান্ত হয়েছে, তাই এটা আপনারা করুন। পরিস্থিতি বুঝে দরকার হলে এটা পরিবর্তন করা হবে।

বর্তমানে দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন প্রায় ১১ কোটি ৯৭ লাখ গ্রাহক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com