1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
Title :
রূপগঞ্জে সড়ক সংস্কারে বালি ভরাট কাজের উদ্বোধন ইসলামী ব্যাংক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে কো-ব্র্যান্ডেড মাস্টার ডেবিট কার্ড সেবা চুক্তি আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে ৩,০০০ কোটি টাকার রপ্তানি বহুমুখীকরণ খাতে পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণের চুক্তি স্বাক্ষর ভিভো ভি৮০ লাইটঃ প্রি-অর্ডারে ভিভো-এপেক্সের বিশেষ উপহার খুলনায় সফল ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের পুরস্কৃত করল উপায় কসমেটিকস-স্কিন ও পার্সোনাল কেয়ার শিল্পে দেশি-বিদেশি বিনিয়োগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করছে ইউনিলিভার বাংলাদেশ ঢাকা দক্ষিণ সিটির রাজস্ব ও সেবা ফি আদায়ে কমিউনিটি ব্যাংকের সঙ্গে সমঝোতা টাঙ্গাইলে ‘জব ফেয়ার’ চমক, একদিনেই ২ হাজার যুবকের ভাগ্যের দুয়ার উন্মোচন! সেমস-গ্লোবালের আয়োজনে শুরু হলো চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন্স ২০২৬

গাইবান্ধায় ৬৩৯ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি

  • আপডেট : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩, ৯.১৯ পিএম
  • ৩৩৪ Time View

স্টাফ রিপোর্টারঃ সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে ধর্মীয় বড় উৎসব শারদীয় দুর্গাপূজা আর মাত্র ৯ দিন পর আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে । এ বছর গাইবান্ধার ৭টি উপজেলায় ৬৩৯ মন্ডপে দুর্গাপূজা উদযাপন হবে।

জেলার সুন্দরগঞ্জ, গাইবান্ধা সদর, পলাশবাড়ী, গোবিন্দগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা ও সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন এলাকায় দেখা যায় মালাকারগণ মূর্তি তৈরির কাজে ব্যস্ত সময় পার করছে। গাইবান্ধা সদর উপজেলায় ১০১টি, সাদুল্লাপুর উপজেলায় ১০৮টি, পলাশবাড়ী উপজেলায় ৬২টি, সুন্দরগঞ্জ উপজেলায় ১৪৭টি, গোবিন্দগঞ্জ উপজেলায় ১৩৭টি, ফুলছড়ি উপজেলায় ১৬টি ও সাঘাটা উপজেলায় ৬৮টি মন্ডপে পূজা উদযাপন করবেন সনাতন ধর্মাবলম্বীরা।

গাইবান্ধায় শান্তিপূর্ণভাবে পূজা উৎসব উদযাপন করার লক্ষ্যে চার স্তরের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। সুষ্ঠু ও নির্বিঘেœ পূজা উদযাপন করার লক্ষ্যে প্রতিটি মন্ডপে গ্রাম পুলিশসহ পুলিশ, আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন থাকবে। একই সাথে এলিট ফোর্স র‌্যাবও টহল দেবে। এ নিয়ে প্রতিটি উপজেলায় একাধিকবার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

গাইবান্ধা জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি রনজিত বকশি সূর্য বলেন, ৫ দিনব্যাপী দুর্গাপূজা আগামী ২০ অক্টোবর থেকে শুরু হবে এবং ২৪ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে। গাইবান্ধা জেলা পুলিশ সুপার মো. কামাল হোসেন বলেন, শান্তিপূর্ণভাবে পূজা স¤পন্ন করতে কঠোর নজরদারি রাখা হবে। যদি কেউ পূজার সময় নৈরাজ্য ও ঝামেলার সৃষ্টি করে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গাইবান্ধা জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল বলেন, শান্তিপূর্ণভাবে পূজা উৎসব উদযাপনের লক্ষ্যে জেলায় সকল ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com