শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
‘যমুনা’য় উঠছেন না, নিজ বাসভবনেই থাকবেন প্রধানমন্ত্রী শাওয়ালের চাঁদ না ওঠায় শনিবার ঈদ ঘোষণা সিলেটের গোলাপগঞ্জে সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া মাহফিল জাতীয় ঈদগাহে ঈদের নামাজে অংশ নেবেন তারেক রহমান ও রাষ্ট্রপতি চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন নবগত পুলিশ সুপার আলমডাঙ্গায় ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের পাশে চুয়াডাঙ্গা ১ আসনের এমপি রাসেল আজও মধ্যপ্রাচ্যের ছাব্বিশ ফ্লাইট বাতিল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি সান্তাহার দুর্ঘটনার পর ২১ ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল শুরু ঈদের তারিখ নির্ধারণে আজ বসছে চাঁদ দেখা কমিটি

কালীগঞ্জের দক্ষিণ দলগ্রামে সাপের কামড়ে ৯ম শ্রেণির শিক্ষার্থী নিহত

মো:রেজাউল ইসলাম
  • আপডেট : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ২৩৪ Time View

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জের দক্ষিণ দলগ্রাম এলাকায় সাপের কামড়ে ৯ম শ্রেণির শিক্ষার্থী নিহত হয়েছেন।

আজ বুধবার (১১ অক্টোবর) সকালে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। 

জানা গেছে, রাতে খাওয়া দাওয়া শেষে প্রতিদিনের ন্যায় পড়াশোনা শেষ করে ঘুমিয়ে পড়ে সুমি আক্তার (১৪)। পরে রাত সাড়ে এগারোটার দিকে তার বিছানায় আগে থেকে ওৎ পেতে থাকা বিষধর সাপ ডান হাতের বুড়ি আঙ্গুলে ছোবল মাড়লে সাথে তার শরীরে বিষ ছড়িয়ে গেলেও পরিবারের লোকজন তা বুঝতে না পেরে ঝাড়ফুক করে। পরে তার অবস্থার অবনতি হলে ভোরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয়। 

নিহতের দাদা জয়নাল আবেদীন জানায়, আমরা বুঝতে পাইনি যে সাপে কামড় দিয়েছে। সে শুধু বলতেছে কি যেন তাকে কামড় দিয়েছে। কিন্তু পরে আর তার শরীর নাড়তেই দেয় না। পুরো শরীর ব্যাথায় কাতর হয়ে গিয়েছিল। তার হাত দিয়ে নাড়তে না পাড়লে ত গাড়িতে উঠানো যায় না। সে কারনে হাসপাতালে নিতে দেরি হয়েছিল।  ভোরে খুব বেশী অসুস্থ হলে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। 

নিহত সুমি আক্তার পশুরামপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে পাশ করে চাপারহাট উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয় এবং সে বর্তমানে ওই বিদ্যালয়ের  ৯ম শ্রেণির শিক্ষার্থী। ও দক্ষিণ দলগ্রাম এলাকার ওসমান আলী ২য় সন্তান বলে জানা গেছে। 

দলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন ও ৫ নং দক্ষিণ দলগ্রাম ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সফিয়ার রহমান সাফি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS