1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
Title :
রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ  নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি

নীতি সুদহার বাড়াল বাংলাদেশ ব্যাংক

  • আপডেট : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩, ৮.২৮ পিএম
  • ২৯৮ Time View

ঋণের সুদহার বাড়িয়ে ১০ দশমিক ৭০ শতাংশ করেছে বাংলাদেশ ব্যাংক। একদিন আগে নীতি সুদ হার বাড়ায় আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ব্যাংকগুলো এখন রেফারেন্স রেটের সঙ্গে মার্জিন হিসেবে ৩ দশমিক ৫০ শতাংশ সুদ আরোপ করতে পারবে। এর আগে ঋণের সুদহার নির্ধারণে ব্যাংক ৩ শতাংশ মার্জিন যোগ করতে পারতো। সুদের স্মার্ট হার ৭ দশমিক ২০ শতাংশ। এর ফলে ঋণের সুদ বেড়ে দাঁড়াবে ১০ দশমিক ৭০ শতাংশ।

ট্রেজারি বিলের ছয় মাসের চলমান গড় হার সংক্ষেপে স্মার্ট হিসেবে পরিচিত। সেপ্টেম্বরে যা ছিল ৭ দশমিক ২০ শতাংশ, এই হার অক্টোবরের জন্য প্রযোজ্য হবে বলে জানা গেছে।

গতকাল মূল্যস্ফীতি কমানোর লক্ষ্যে নীতি সুদহার দশমিক ৭৫ শতাংশীয় পয়েন্ট বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে নতুন রেপো রেট হবে ৭ দশমিক ২৫ শতাংশ। বর্তমানে যা ৬ দশমিক ৫ শতাংশ। এবার বাংলাদেশ ব্যাংক সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতি কমানোর চেষ্টা করছে। সাধারণত সুদের হার বাড়লে মানুষ ব্যাংকে আমানত রাখতে আগ্রহ দেখায়।

এর আগে গত জুনে ঋণের সুদের হারের সীমা প্রত্যাহার করেছিল আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা। কারণ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার ঋণের শর্তের মধ্যে সুদ হারের সীমা সরানোর কথা উল্লেখ ছিল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com