1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
Title :
নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু

মেসেঞ্জারে যোগ হচ্ছে এআই সুবিধা

  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩, ৪.২৪ পিএম
  • ৩০৯ Time View

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে আর নিজেকে পিছিয়ে রাখতে চান না মার্ক জাকারবার্গ। তাইতো মেসেঞ্জারে এবার যোগ হচ্ছে এআই সুবিধা।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, শিগগিরই মেসেঞ্জারে যোগ হচ্ছে নানা ধরনের চ্যাটবট। এসব চ্যাটবটের সঙ্গে চ্যাট করে গ্রাহকরা নানান সমস্যার সমাধান নিতে পারবেন, পাবেন উপদেশ এবং বিনোদনের নানা খোরাক।

এ ব্যাপারে সম্প্রতি মার্ক জাকারবার্গ বলেছেন, চ্যাটবট নিয়ে পুরোদমে কাজ চলছে। এ বছরটিকে এআইর বছর উল্লেখ করে জাকারবার্গ বলেন, মেটার অধীন আনা প্রথম চ্যাটবটের নাম হবে মেটা এআই। গ্রাহকরা মেসেঞ্জারের মাধ্যমেই মেটা এআইর সঙ্গে চ্যাট করতে পারবেন। 

এ ছাড়া বিভিন্ন মাধ্যম থেকে শোনা যাচ্ছে, সেলিব্রেটিদের নামে কিছু চ্যাটবট আসবে মেসেঞ্জারে। এদের ফ্যানবেজ চাইলে সেলিব্রেটিদের এসব চ্যাটবটের সঙ্গে খুশিমনে চ্যাট করতে পারবেন। এরই মধ্যে স্নুপ ডগ এবং কেন্ডাল জেনেরের মতো সেলিব্রেটিরা এসব চ্যাটবটে নিজেদের অন্তর্ভুক্ত করতে সাইন ইন করেছেন বলে নিশ্চিত করেছে বিবিসি।

জাকারবার্গ বলেন, শুধু প্রশ্ন-উত্তর না, বিনোদনের সব মাধ্যম থাকবে চ্যাটবটগুলোতে। কোনো ফ্যান তার সেলিব্রেটি নিয়ে জানতে চাইলে সরাসরি তার চ্যাটবটকে প্রশ্ন করে তাৎক্ষণিক উত্তর জেনে নিতে পারবেন। যদিও এটি সত্যিকারের সেলিব্রেটি নয়, কিন্তু ভার্চুয়াল দুনিয়ায় অনেকটা সেলিব্রেটিদের চ্যাটবোটগুলো সায়েন্স ফিকশনের ক্লোনের মতো কাজ করবে বলে জানিয়েছেন জাকারবার্গ। 

মেসেঞ্জারে চ্যাটবট আসতে কতদিন অপেক্ষা করতে হবে–জানতে চাইলে জাকারবার্গ বলেন, এখনও বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ বাকি। আপাতত চ্যাটবটের সীমাবদ্ধতা দূর করতে এবং গ্রাহকরা যাতে সাবলীলভাবে এসব বটের সঙ্গে চ্যাট করতে পারেন সেটি নিশ্চিতে কাজ করছে মেটা। শুরুতে যুক্তরাষ্ট্রের বাজারে মেসেঞ্জারে এই নতুন আপডেট মিলবে। পরে ধীরে ধীরে সব গ্রাহক এ সুবিধার আওতাধীন হবেন বলে জানিয়েছেন জাকারবার্গ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com