1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
Title :
Financial Statements of IFIC Bank PLC. সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে মুন্নু সিরামিক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে মুন্নু সিরামিক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ব্র্যাক ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে উত্তরা ব্যাংক সাউথইস্ট ব্যাংক পিএলসি চুয়াডাঙ্গা শাখায় বিদায় ও বরণ জহির হাসানকে বিদায়, নতুন শাখা প্রধান হিসেবে যোগ দিলেন শেখ তারিকুল ইসলাম ভিভোর সেরা ডিলে ঈদের সেরা আনন্দ দেশের সর্ববৃহৎ আইকনিক অফিস ভবন নির্মাণে ৩ পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি স্বাক্ষর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, সরকারের প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, বিরোধীদলীয় নেতা ও উপনেতা এবং চিফ হুইপ বরাবর ইসলামী সমাজের আমীর সাহেবের চিঠি প্রদান

গাইবান্ধায় নিজ বাড়ির সামনে ইউপি সদস্যকে হত্যা

  • আপডেট : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ১১.১৩ এএম
  • ২৭২ Time View

স্টাফ রিপোটারঃ গাইবান্ধার পলাশবাড়ীতে নিজ বাড়ির সামনে বাদশা মিয়া (৫০) নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ সময় জখম হয়েছেন দুই যুবক।

সোমবার (২৬ সেপ্টেম্বর) দিনগত রাত ১টার দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের পূর্ব নয়নপুর গ্রামে ওই ইউপি সদস্যর নিজ বাড়ির সামনের রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

বাদশা মিয়া পলাশবাড়ির বেতকাপা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ড সদস্য।

আহতরা হলেন: একই এলাকার দুই ভাই স্বপন (৩৩) ও সবুজ (৩৫)। 

বেতকাপা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা জানান, রাতে চুরি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় স্থানীয় খায়রুল ইসলামসহ কয়েকজন যুবককে নৈশপ্রহরী হিসেবে নিয়োগ করা হয়। ওই প্রহরীরা বিনা প্রয়োজনে রাত ১০টার পর বাড়ির বাইরে কাউকে অবস্থান না করা ঘোষণা দেন।

এ ঘটনার পর সোমবার রাত ১টার দিকে একই গ্রামের মোসলেম আকন্দ ভোলার ছেলে পাপুল আকন্দ বের হলে তার পথরোধ করেন প্রহরী খায়রুল। এ নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়।

খবর পেয়ে বিষয়টি মীমাংসার জন্য এগিয়ে যান ওয়ার্ড সদস্য বাদশাসহ অন্যরা। এ সময় উভয়পক্ষের কথা কাটাকাটির একপর্যায়ে পাপুল তার হাতে থাকা ছুরি দিয়ে বাদশা মিয়াসহ পাশের লোকজনকে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যান। এতে বাদশাসহ প্রতিবেশী দুই সহোদর গুরুতর আহত হন। 

স্থানীয়রা তাদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক বাদশা মিয়াকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) দীবাকর অধিকারী জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্ত পাপুলকে গ্রেফতারে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com