1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
Title :
নবীনগরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান আইএফআইসি ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্ট এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর টেকসই উন্নয়ন, উদ্ভাবন, জলবায়ু কার্যক্রম ও কর্মক্ষেত্রের নিরাপত্তায় ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ পেল ওয়ালটন ৯ মাসের ০% ইএমআইতে ৩,৯০০ টাকার কিস্তিতে ভিভো ভি৮০ লাইট কার্ভড ডিসপ্লে ও স্কাইলাইন ক্যামেরা ডিজাইনে ভিভো ভি৮০ লাইট ফাইভজি অফিস-যাতায়াত আরও সহজ করতে একসঙ্গে কাজ করবে উপায় ও কমিউট দৈনন্দিন কাজের ধকল সামলাবে, অ্যাপস ছাড়াই ডিউরেবিলিটির নিশ্চয়তা সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে জিপিএইচ ইস্পাত কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ৫০হাজার পিস ইয়াবা ও ছিনতাইকারী সহ গ্রেফতার-৭

রোববার থেকে টিসিবির পণ্য পাবে এক কোটি পরিবার

  • আপডেট : শনিবার, ১৯ মার্চ, ২০২২, ৪.১৪ পিএম
  • ৩৩০ Time View
এক কোটি পরিবার পাবে ন্যায্য মূল্যের টিসিবি পণ্য

দেশব্যাপী এক কোটি নিম্ন আয়ের পরিবার কাল রোববার থেকে সাশ্রয়ীমূল্যে টিসিবি পণ্য পাবে। দুই কিস্তিতে তারা এই পণ্য পাবে। প্রথম কিস্তি পাবে ২০ থেকে ৩০ মার্চ এবং দ্বিতীয় কিস্তি পাবে ৩ থেকে ২০ এপ্রিল। প্রত্যেক পরিবার ১১০ টাকা দামে ২ লিটার সয়াবিন তেল, ৫৫ টাকা দামে ২ কেজি চিনি, ৬৫ টাকা দামে ২ কেজি মসুর ডাল ও ৫০ টাকা দামে ২ কেজি ছোলা পাবে।

রাজধানীর কারওয়ানবাজারে রপ্তানি উন্নয়ন ব্যুারোর (ইপিবি) সভাকক্ষে শুক্রবার টিসিবি আয়োজিত সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ তথ্য জানান।

টিপু মুনশি বলেন, নিম্ন আয়ের মানুষের কাছে টিসিবির পণ্য পৌঁছে দিতে দেশব্যাপী সুবিধাভোগী পরিবারের তালিকা তৈরি করা হয়েছে। তালিকা অনুযায়ী তাদেরকে ফ্যামিলি কার্ড প্রদান করেছে সরকার। তবে ঢাকা সিটি কর্পোরেশন এলাকার ১২ লাখ এবং বরিশাল সিটি কর্পোরেশনের ৯০ হাজার পরিবারকে কার্ড দেওয়া সম্ভব হয়নি।

তিনি বলেন, এই দুই নগরীর মানুষকে ভ্রাম্যমান ট্রাক সেলের মাধ্যমে টিসিবির পণ্য দেওয়া হবে।

বাণিজ্যমন্ত্রী আরও জানান, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার এবং ইউনিয়ন পর্যায়ে জনপ্রতিনিধিদের সহযোগিতায় স্থানীয় জনসংখ্যা ও দারিদ্র্যের সূচক বিবেচনায় রেখে তালিকা তৈরি করা হয়েছে। তিনি দাবি করেন এক কোটি পরিবার টিসিবির পণ্য পাওয়ায় এতে প্রায় ৫ কোটি মানুষ উপকৃত হবেন।

তিনি বলেন, বিতরণের আগের দিন সংশ্লিষ্ট ফ্যামিলি কার্ডধারীদের পণ্য বিক্রির স্থান ও সময় জানানো হবে।

বাণিজ্যমন্ত্রী এসব পণ্য দেশব্যাপী সুষ্ঠুভাবে বিক্রির ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। একইসাথে তিনি এ বিষয়ে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ পালনের আহবান জানান।

সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে টিপু মুনশি বলেন, প্রকৃত প্রাপক যেন টিসিবির এসব পণ্য পান, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি জানান, ফ্যামিলি কার্ডের বাইরে নিম্ন আয়ের মানুষের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন টিসিবির ট্রাক সেল কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, সব ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্য বর্তমানে পর্যাপ্ত মজুদ আছে। তাই রমজান মাসে পণ্যের কোন সংকট হবে না বলে তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফ হাসান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ. এইচ. এম সফিকুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com