1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বিডি থাই ফুড ডিজিটাল টিকিটিংয়ে স্বচ্ছতা ও পরিবহন পরিকল্পনায় নতুন সুযোগ ইসলামী ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নতুন ব্যবসায় ১০ লাখ ঋণের সঙ্গে ১০ লাখ টাকা অনুদান পাবেন তরুণ উদ্যোক্তারা আইপিওর মাধ্যমে পুঁজিবাজারে আসতে কোম্পানিগুলোকে বিএসইসির আহ্বান শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ প্রতিদিনের লাইফস্টাইলে পারফেক্ট ফিট ভিভো ভি৮০ লাইট ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়তে শিক্ষা প্রতিষ্ঠানে ডাস্টবিন ও গাছের চারা বিতরণ করলেন বরিশাল সদর উপজেলা প্রশাসন নবীনগর বাজার থেকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার ১

‘জয় বাংলা’ স্লোগান না দেয়া মানেই স্বাধীনতাকে হেয় করা: প্রধানমন্ত্রী

  • আপডেট : শনিবার, ১৯ মার্চ, ২০২২, ১২.৫৪ পিএম
  • ২৬৯ Time View

যারা মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা, ‘জয় বাংলা’র মতো জাতীয় স্লোগান দিতে অস্বীকার করে তাদের তীব্র সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার তিনি তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি এক আলোচনা সভায় বলেন, ‘যারা এখনও ‘জয় বাংলা’ স্লোগান দেয় না তারা আসলে দেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা এবং বাংলাদেশের স্বাধীনতার আদর্শে বিশ্বাস করে না।’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধু সমাধি কমপ্লেক্সে এ আলোচনা সভার আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘জয় বাংলা’ স্লোগান একসময় দেশে নিষিদ্ধ ছিল এবং এই স্লোগান দিতে এবং বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোর জন্য বহু আওয়ামী লীগ নেতা-কর্মী প্রাণ হারিয়েছেন।

তিনি বলেন, মুক্তিযোদ্ধারা এই স্লোগান উচ্চারণ করেই স্বাধীনতা অর্জন করেছেন এবং মৃত্যুবরণ করেছেন। কিন্তু স্বাধীনতা বিরোধীদের চক্র ও খুনিরা স্লোগানটিকে নিষিদ্ধ করেছে।

সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান এমপি, জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান, যুগ্ম সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ধর্মবিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি ও গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলী খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ এমপি প্রমুখ উপস্থিত ছিলেন।

—ইউএনবি

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com