1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে লাভেলো আইস-ক্রিম সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে মেঘনা ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে দর পতনের শীর্ষে অ্যাপোলো ইস্পাত পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি যুক্তরা‌স্ট্রের নিউইয়র্ক তিরা‌শিয়ান‌ গ্রুপ সা‌র্কেল-‌নিউইয়‌র্ক “৮৩ ‘৮৫ এর বা‌র্ষিক বন‌ভোজনের মিলন মেলা দেশজুড়ে ফুটবলের নতুন উন্মাদনা; আকিজ পাইপস নিয়ে এলো ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ কালিয়া পৌর নির্বাচন: আলোচনায় বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান মিলু টাঙ্গাইলে সড়ক নির্মাণে অনিয়ম বন্ধে স্বস্তিতে এলাকাবাসী শাহজালাল (রহ.) মাজারে দানবাক্সে পাওয়া ৪৭ লাক ১০ হাজার ১৫৩ টাকা

৭২৯ কোটি টাকার সার কিনবে সরকার

  • আপডেট : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩, ১০.৫৬ এএম
  • ২১৫ Time View

তিন দেশ থেকে ৭২৯ কোটি ৮৩ লাখ ৬২ হাজার ৫০০ টাকা ব্যয়ে এক লাখ ৯১ হাজার মেট্রিক টন সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

২০ সেপ্টেম্বর অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

তিনি জানান, সৌদি থেকে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া, মরক্কো থেকে ৩০ হাজার টন টিএসপি এবং কানাডা থেকে ১ লাখ টন মিউরেট অব পটাশ (এমওপি) কেনা হবে। আর দেশি প্রতিষ্ঠান কাফকো থেকে কেনা হবে ৩০ হাজার টন ইউনিয়া।

অতিরিক্ত সচিব জানান, শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) কর্তৃক সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ১২০ কোটি ৪৫ লাখ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) বাংলাদেশ-এর কাছ থেকে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ১১৮ কোটি ৮৪ লাখ ১২ হাজার ৫০০ টাকায় কেনার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি।

অন্যদিকে মরক্কো ও কানাডা থেকে সার কেনার বিষয়ে সাঈদ মাহমুদ খান জানান, কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) মাধ্যমে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় মরক্কোর ওসিপি এস এ থেকে অষ্টম লটে ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার ১৩০ কোটি ২ লাখ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

অন্যদিকে, বিএডিসির মাধ্যমে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন থেকে ১৫তম ও ১৬তম লটে ৫০ হাজার মেট্রিক টন করে মোট এক লাখ টন মিউরেট-অব-পটাশ (এমওপি) সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৩৬০ কোটি ৫২ লাখ ৫০ হাজার টাকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com