1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
Title :
ঢাকা দক্ষিণ সিটির রাজস্ব ও সেবা ফি আদায়ে কমিউনিটি ব্যাংকের সঙ্গে সমঝোতা টাঙ্গাইলে ‘জব ফেয়ার’ চমক, একদিনেই ২ হাজার যুবকের ভাগ্যের দুয়ার উন্মোচন! সেমস-গ্লোবালের আয়োজনে শুরু হলো চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন্স ২০২৬ বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ট্রাস্ট ব্যাংক পিএলসি’র অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর বিদ্যুৎ ঘাটতি নিরসনে বাতিলকৃত ৩৭টি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প চালু করা জনদাবি: সবুজ আন্দোলন আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিলে অংশগ্রহণের চুক্তি স্বাক্ষর জুনে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ৬ হাজার ২৮৪ কোটি টাকা ভর্তুকি মূল্যে বিক্রিতে ২ কোটি লিটার পাম অলিন ও ১০ হাজার টন ডাল কিনবে সরকার কুমিল্লায় একদিনে ৪৩টি অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার-৪৭ সাড়ে তিন মাস পর ব্যাংক থেকে ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

আইপি টিভির নিবন্ধন-নবায়নে ফি নির্ধারণ করল সরকার

  • আপডেট : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ৪.২৬ পিএম
  • ২৯২ Time View

ইন্টারনেট প্রটোকল (আইপি) টেলিভিশনের নিবন্ধন ও নবায়নে নতুন করে ফি নির্ধারণ করেছে সরকার। সেক্ষেত্রে নিবন্ধনের সময় ৫০ হাজার টাকা দিতে হবে সরকারকে। আর প্রতিবছর নবায়নে লাগবে ১৫ হাজার টাকা। অতিরিক্ত সময় নিলে গুনতে হবে বিলম্ব ফি।

সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

আদেশে জানানো হয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদনের আলোকে এক মাসের মধ্যে নিবন্ধন সম্পন্ন হলে নিবন্ধন ফি ৫০ হাজার টাকা। প্রতি বছর নিবন্ধন নবায়ন ফি ১৫ হাজার টাকা।
মন্ত্রণালয়ের অনুমোদনের পর তিন মাসের মধ্যে নিবন্ধন করা হলে দিতে হবে ১৫ হাজার টাকা বিলম্ব ফি। সেক্ষেত্রে মোট খরচ পড়বে ৬৫ হাজার টাকা। ৬ মাসের মধ্যে নিবন্ধন করা হলে গুনতে হবে ৩০ হাজার টাকা বিলম্ব ফি। সবমিলিয়ে খরচ পড়বে ৮০ হাজার টাকা। আর ৬ মাসের মধ্যে নিবন্ধন করা না হলে নিবন্ধনের অনুমোদন বাতিল হয়ে যাবে।

আদেশে জানানো হয়, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৭ (সংশোধিত-২০২০) অনুযায়ী, সম্প্রচার কমিশন গঠন না হওয়া পর্যন্ত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমতিক্রমে তথ্য অধিদপ্তর আইপি টিভির নিবন্ধন কার্যক্রম (আবেদন গ্রহণ, নিবন্ধন ফি ও নবায়ন ফি আদায়) পরিচালনা করবে।

জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৭ (সংশোধিত-২০২০) এ নিবন্ধনের জন্য একটি কমিশন গঠন করার কথা বলা হয়। এতে বলা হয়, সব অনলাইন গণমাধ্যমকে কমিশনের কাছে নিবন্ধিত হতে হবে। তবে কমিশন গঠন না হওয়া পর্যন্ত সরকার বা সরকার থেকে ক্ষমতাপ্রাপ্ত কোনো সংযুক্ত সংস্থা নিবন্ধনের দায়িত্ব পালন করবে। নিবন্ধন কর্তৃপক্ষ নির্দিষ্ট বিধি-বিধান অনুসরণ করে অনলাইন গণমাধ্যমকে নিবন্ধিত করবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com