1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
Title :
চাইনিজ বিজনেস কমিউনিটির সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে প্রিমিয়ার ব্যাংকের ‘ব্রিজ অব ট্রাস্ট’ আয়োজন চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়, উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় পরিচ্ছন্নতা কার্যক্রমে সহায়তায় কমিউনিটি ব্যাংকের ‘ক্লিন সিটি ইনিশিয়েটিভ’-এর আওতায় ডাম্প ট্রাক প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত অপ্রতিম হত্যা মামলার পরবর্তী শুনানি ১৪ ডিসেম্বর, শুরু হবে সাক্ষ্যগ্রহণ চৌদ্দগ্রামে নাশকতা ও ভাঙচুরের অভিযোগে ৯ জন গ্রেপ্তার, জেলাজুড়ে ২৪ ঘণ্টায় ১৯৭ ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর ২য় বার্ষিক সাসটেইনেবিলিটি রিপোর্ট ২০২৫ প্রকাশ রাইজ অ্যাবাভ অলে অপোর সম্মাননা; রেনো১৫ এফ ফাইভজি ব্যবহারের অভিজ্ঞতা জানালেন সেরা ক্যাম্পাস অ্যাম্বাসেডররা গোপালগঞ্জে দেড় লাখের বেশি মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ, ভোগান্তিতে গ্রাহক উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর নির্বাহী সংলাপ ১ ডিসেম্বর গোপালগঞ্জের মুকসুদপুরে গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ

সুফিবাদ মানবিক গুনাবলি বিকশিত ও প্রসারিত করে: লায়ন গনি মিয়া বাবুল

  • আপডেট : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ১০.৪৯ এএম
  • ৩৪৭ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, সুফিবাদ মানবিক গুনাবলি বিকশিত ও প্রসারিত করে। সুফিবাদ ধর্মের নিয়ম-কানুন মেনে স্রষ্টা ও সৃষ্টিকে প্রেমের বন্ধনে আবদ্ধ করে। জীবনে পূর্ণতা লাভের জন্যে সফিবাদের গুরুত্ব অনস্বীকার্য। আধুনিক ও উন্নত জীবনবোধের ক্ষেত্রে এবং আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যে সুফিজমের বলিষ্ঠ ভূমিকা রয়েছে।

সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশন বাংলাদেশের নীতি-নির্ধারনী সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে ১৬ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় ঢাকার পল্টনস্থ সিগ্যাল চাইনিজ রেস্টুরেন্ট মিলনায়তনে আয়োজিত ‘শপথ পাঠ, আলোচনা, দোয়া মাহফিল’ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে ধর্মীয় বিধি-বিধান মেনে চলা উচিত।

সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা তৌহিদুল ইসলাম চিশতী নিজামী এর সভাপতিত্বে ও মহাসচিব আল্লামা ড. আনিছুর রহমান জাফরী এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা আল্লামা খন্দকার গোলাম মওলা নকশেবন্দি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই উপমহাদেশে ইসলাম প্রচার ও প্রসারে সুফিগণের ভূমিকা সবচেয়ে বেশি। সুফিগণ পার্থিব লোভ-লালসার উর্দ্বে উঠে সর্বদা স্রস্টার সন্তুষ্টির জন্যে কাজ করে আসছেন। সুফিগণ ধর্মের ও সমাজের পরিশুদ্ধ মানুষ। তিনি ক্ষোভের সাথে বলেন এক শ্রেণীর মাদ্রাসার তথাকথিত মৌলভীদের কারণে ইসলাম ধর্মের ভাবমুর্তি প্রায় ক্ষেত্রে ক্ষুন্ন হচ্ছে। তারা ধর্ম ব্যবসায় জড়িত। ধর্মকে কখনো দুনিয়াবী স্বার্থে ব্যবহার করা যাবে না। তিনি সকলকে নবী ও তার রসুলের প্রেমে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের ভাইস চেয়ারম্যান আলহাজ¦ জয়নাল আবেদীন মাঝি শাজলী, সহকারি মহাসচিব শাহ সুফি খাজা রাশেদুল ইসলাম রাসেল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com