1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
Title :
ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান কুমিল্লায় সাংবাদিক শুভ্রর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তিন দিন পর ফের চালু এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে আইপিডিসি চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত

ডেঙ্গুতে আক্রান্ত সাবিলা নূর

  • আপডেট : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩, ১১.০৭ এএম
  • ৩৮৬ Time View

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তবে জানা যায়নি বর্তমানে নিজ বাড়িতে না-কি হাসপাতালে অবস্থান করছেন সাবিলা।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। পোস্টে দেখা যায়, হাতে ক্যানোলা লাগানো। এ ছাড়া ক্যাপশনে লেখেন, ‘আমাকে কিছুক্ষণের জন্য আপনার হৃদয়ে রাখুন।’

এদিকে সাবিলার পোস্টে তার ভক্তরা দ্রুত সুস্থতা কামনা করেছেন। তবে অনেকে অভিনেত্রীকে খোঁচা দিয়েও বিভিন্ন মন্তব্য করেছেন। সেগুলোর জবাবও দিতে দেখা গেছে তাকে।

এদিকে রিজওয়ান নামের একজন লিখেছেন, ‘চিন্তা করো না। এটা শুধুই ব্যাংককের প্রভাব।’

যুবকের এমন মন্তব্যর জবাবে সাবিলা লিখেছেন, ‘দুঃখিত? আমি ব্যাংকক থেকে দেশি ফিরেছি গত ২৪ আগস্ট। তাহলে এটা কিভাবে ব্যাংককের প্রভাব হলো?’

তিনি আরও লেখেন, ‘যখন ডেঙ্গুর মতো একটি রোগ চারদিকে ছড়িয়ে আছে, তখন আপনি কিভাবে বলতে পারেন যে একটি শুটিং ট্রিপ আমার অসুস্থতার কারণ?’

শেষে সাবিলা লেখেন, ‘আমি বুঝতে পারছি, আপনার এই শব্দগুলোর পিছনে খুব খারাপ কিছুই লুকিয়ে আছে। কিন্তু জেনে রাখুন, যদি আপনি কাউকে ভালো কিছু না বলতে পারেন, তবে কিছু না বলাই ভালো।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com