1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
Title :
ফার ক্যামিক্যালের নাম বদল, নতুন নাম ‘ফার ক্যামিক্যাল এন্ড টেক্সটাইল’ সাবেক জনতা ব্যাংক চেয়ারম্যান আবুল বারকাতের সম্পদের হিসাব চেয়েছে দুদক আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, ডমিনেজ স্টিলের ৫ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ভৈরবে পুকুরে গোসলে নেমে বৃদ্ধের মৃত্যু দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

ফুলছড়িতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার উদ্বোধন 

  • আপডেট : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২, ১১.৩৬ এএম
  • ৩৪১ Time View



ফুলছড়ি(গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে বীরমুক্তিযোদ্ধা সমাবেশ, বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার  আয়োজন করা হয়।  মুক্তিযুদ্ধের ইতিহাস ও মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের ৫০ বছরের সাফল্য ও অর্জন বিষয়ক আলোচনা সভা ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান  ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি.এম সেলিম পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বী বুবলী, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ এ.টি.এম রাশেদুজ্জামান রোকন,ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওছার আলী, উপজেলা কৃষি অফিসার মিন্টু মিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান, আজহারুল ইসলাম বাবলু, আব্দুল বাছেদ প্রমুখ। পরে উপজেলা শিল্পকলা একাডেমীর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। মেলায় উপজেলার বিভিন্ন দপ্তর, সংস্থা, ব্যাংক, বীমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে বর্তমান সরকারের উন্নয়ন ও সাফল্য তুলে ধরা হয়েছে। ৭ দিন ব্যাপি এ মেলায় বিভিন্ন দপ্তরের ৩৬ টি স্টল অংশগ্রহণ করে। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com