1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
Title :
জীবননগর সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক মাধবপুর গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করছে পুলিশ চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব টাঙ্গাইলে নিহত বাস মালিকদের পরিবারকে অনুদান ও সম্মাননা প্রদান টাঙ্গাইলে ভাষা কর্মশালা ও পুরষ্কার বিতরণ সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল মার্কেন্টাইল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান হলেন আনোয়ারুল হক সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে সেনা ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে নিটল ইন্স্যুরেন্স

বিজিএমইএ পর্ষদ থেকে রুবানা হকের পদত্যাগ

  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২, ৭.১১ পিএম
  • ২৭২ Time View

পোশাক রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ’র পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন সংগঠনটির সাবেক সভাপতি ড. রুবানা হক। এ তথ্য নিশ্চিত করেছেন রুবানা হক নিজেই।

গত ফেব্রুয়ারি মাসে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের উপাচার্য হওয়ার পর তিনি পদত্যাগের ইচ্ছার কথা জানিয়ে চিঠি দেন।

এদিকে তার জায়গায় পর্ষদে স্থান পেয়েছেন ক্রনি গ্রুপের চেয়ারম্যান নীলা হোসনে আরা।

নীলা হোসনে আরা ২০২১ সালের ৪ এপ্রিল অনুষ্ঠিত বিজিএমইএ’র দ্বিবার্ষিক নির্বাচনে বর্তমান সভাপতি ফারুক হাসানের প্যানেল- সম্মিলিত পরিষদ থেকে প্রার্থী হয়ে পরাজিত হন। বিজিএমইএ’র ওয়েবসাইটে বোর্ড অব ডিরেক্টরসের তালিকায় রুবানা হকের পরিবর্তে নীলা হোসনে আরার নাম দেখা যাচ্ছে।

নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া রুবানা হক গত ফেব্রুয়ারিতে চট্টগ্রামে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন।

জানা গেছে, রুবানা হক নির্বাচিত হওয়ার পর কোনও পর্ষদ সভায় অংশ নেননি। আগের কমিটির সভাপতি রুবানা হক গত নির্বাচনে ফোরাম নামের একটি প্যানেল নিয়ে নির্বাচন করেছিলেন। মোট ৩৫টি পদের মধ্যে তিনিসহ তার প্যানেলের ১১ জন নির্বাচিত হয়েছিলেন। বাকি ২৪টি পদে জিতেছিলেন ফারুক হাসানের নেতৃত্বে সম্মিলিত পরিষদ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com