1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক এর নতুন ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াদ মাহমুদ চৌধুরী লভ্যাংশ ঘোষণা করেছে বার্জার পেইন্টস রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধিনিষেধ শিথিল কুমিল্লায় গত দুই মাসে ২৭ খুন, ১০৫ জনের অপমৃত্যু হবিগঞ্জে রেলের পরিত্যক্ত জায়গা দখল অবৈধ দোকান নির্মাণ ব্যবস্থা নেয়ার দাবি ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন লভ্যাংশ ঘোষণা করেছে সিকাদর ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক

ড. ইউনূসের বিচার প্রক্রিয়া স্থগিতের দাবী মানবাধিকার এবং স্বাধীন বিচার ব্যবস্থার উপর হস্তক্ষেপ

  • আপডেট : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩, ১০.৪১ পিএম
  • ২৯০ Time View

নিজস্ব প্রতিবেদকঃ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের ২০১ জন শ্রমিকনেতা একযুক্ত বিবৃতিতে ডঃ ইউনূসের বিচার প্রক্রিয়া স্থগিতের দাবীকে শ্রমিক স্বার্থ বিরোধী, মানবাধিকার লঙ্গংন এবং স্বাধীন বিচার ব্যবস্থার উপর নগ্ন হস্তক্ষেপ বলে উল্লেখ করেন।

শ্রমিক নেতৃবৃন্দ বলেন, ড. মোহাম্মদ ইউনূস শুরু থেকেই শ্রমিক স্বার্থ বিরোধী কার্যকলাপে লিপ্ত যেমনÑ শ্রমিকদের মৌলিক অধিকারÑ ট্রেড ইউনিয়ন করতে না দেয়া, আই.এল.ও কনভেশন ৮৭, ৯৮ বিরোধী কার্যকলাপ, শ্রম আইন না মানা, আইন অনুযায়ী লভ্যাংশের ৫ শতাংশ টাকা না দেয়া প্রভৃতি এবং কর ফাঁকি দেওয়া তার অন্যতম।

ড. ইউনূস বাংলাদেশের সংবিধান, শ্রম আইন সহ বিভিন্ন আইনের প্রতি শ্রদ্ধাশীল নন। তাকে কখনোই দুর্যোগ, দুঃসময়ে খুঁজে পাওয়া যায় না, তিনি চরম শ্রমিক বিদ্বেশী। তার বিরুদ্ধে অভিযোগ আছে, তিনি কখনই জাতীয় শহিদ মিনার, সাভার স্মৃতিসৌধ, বুদ্ধিজীবীর মাজার কখনই শ্রদ্ধা নিবেদন করেননি। এমনকি তার কোন প্রতিষ্ঠানে নামের সঙ্গে বাংলাদেশ শব্দটি নেই। এ থেকে এটাই প্রতিয়মান হয় যে, তিনি দেশপ্রেমিক লোক নন।

নেতৃবৃন্দ আরো বলেন ড. ইউনূস সকল তথ্য গোপন রেখে বিদেশী বিভিন্ন ব্যাক্তিবর্গ থেকে তার পক্ষে বিবৃতি দিতে উদ্বুদ্ধ করেছেন যা সম্পূর্ণ অনৈতিক। শ্রমিক নেতৃবৃন্দ ডঃ ইউনূসকে দেশ বিরোধী, শ্রমিক স্বার্থবিরোধী, আইন বিরোধী অনৈতিক কার্যকলাপ থেকে বিরত থাকার অনুরোধ জানান।

বিবৃতি দাতাদের মধ্যে রয়েছেনÑ শ্রমিক নেতা শাজাহান খান এমপি, সামছুন্নাহার ভূইয়া এমপি, তানভির হাসান এমপি, আবদুস সালাম খান, নূর কুতুব মান্নান, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মিয়া, বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন, হাবিবুর রহমান আকন্দ, নাইমুল আহসান জুয়েল, কামরুল আহসান, জেড.এম.কামরুল আনাম, মোঃ মহসিন ভূঁইয়া, নূরুল ইসলাম, মোঃ খোরশেদ আলম, মোঃ সাহাব উদ্দিন চৌধুরী,  আনোয়ার হোসেন খোকন, আনোয়ার হোসেন মনির, আলাউদ্দিন সরকার, মোঃ আমির, মোঃ আকতার হোসেন, লীমা ফেরদৌস, মরিয়ম বেগম রানী খান, লাভলী ইয়াসমিন, নাহিদুল ইসলাম নয়ন, শহিদুল ইসলাম নাজমা বেগম, সেহেলী আফরোজ লাভলী, ফরিদা ইয়াসমিন প্রমূখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com