1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
Title :
হরিপুরে সার সংকট আর কতদিন লাইনে দাঁড়িয়ে কৃষকে সার কিনতে হবে ? কালিয়ায় সংবাদ সম্মেলনে আনা অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন দেশীয় গ্রাহকদের জন্য বৈশ্বিক উদ্ভাবন: সিঙ্গার বাংলাদেশ নিয়ে এলো বেকো প্রাইম্যাক্স সিরিজ টেলিভিশন স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট আনল টেকনো মাধবপুরে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই জন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত বর্ষায় মানুষের পাশে বাংলালিংক; ১০ সিটি করপোরেশনে ১২ হাজারের বেশি রেইনকোট বিতরণ চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফের ৩ জনকে পুশ-ইন চেষ্টা প্রতিহত করল বিজিবি সিলেট জুড়ে বিষধর সাপ গুলো জঙ্গল ছেড়ে লোকালয়ে আশ্রয় খুঁজছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর টাউন হল মিটিং-২০২৬ অনুষ্ঠিত

ফারইস্ট লাইফের ১১৫ কোটি টাকা লোপাট

  • আপডেট : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩, ৪.৪১ পিএম
  • ৩৭৮ Time View

১১৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম ও তার স্ত্রী তাসলিমা ইসলামসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থাটির উপ-পরিচালক শারিকা ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

সংস্থাটির উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন

আসামিরা- ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ও সাবেক পরিচালক তার স্ত্রী  তাসলিমা ইসলাম, জমি বিক্রেতা ও স্ত্রীর ভাই সেলিম মাহমুদ, সাবেক কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক মো. হেমায়েত উল্যাহ, সাবেক ইভিপি ইঞ্জিনিয়ার আমির ইব্রাহিম, সার্ভে রিপোর্ট প্রনয়ণকারী টিপু সুলতান, ফুয়াদ আশফাকুর রহমান ও  মোহাম্মদ আলম খান।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৫ সালে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ডের রমনা থানাস্থ কাকরাইল মৌজায় বিভিন্ন মালিকের কাছ থেকে ৮ হাজার বর্গফুটের পুরাতন ভবনসহ ৩২ শতাংশ জমি কেনে।

তার মধ্যে ২৮ শতাংশ জমি ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের তৎকালীন চেয়ারম্যান মো. নজরুল ইসলামের শ্বশুর মো. মফিজুল ইসলাম ও স্ত্রীর বড় ভাই মো. সেলিম মাহমুদের কাছ থেকে কেনা হয়। নজরুল ইসলাম ও আসামিরা নীতিমালা ভঙ্গ করে পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ভুয়া সার্ভে ফার্মের সহযোগিতায় ২৮ শতাংশ জমি প্রকৃত মূল্যের চেয়ে কয়েকগুণ বেশি দামে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের জন্য ক্রয় করেন।

পরবর্তীতে নজরুল ইসলাম, তার স্ত্রী, তার শ্বশুর ও স্ত্রীর ভাইয়ের জমি বিক্রি করে ১১৫ কোটি টাকা নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে মানিলন্ডারিংয়ের মাধ্যমে স্থানান্তর করে অর্থ আত্মসাৎ করেন।

আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০ এর ৪০৯ ও ১০৯ ধারা ও মানিলন্ডারিং আইনে অভিযোগ আনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com