1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
Title :
ঢাকা দক্ষিণ সিটির রাজস্ব ও সেবা ফি আদায়ে কমিউনিটি ব্যাংকের সঙ্গে সমঝোতা টাঙ্গাইলে ‘জব ফেয়ার’ চমক, একদিনেই ২ হাজার যুবকের ভাগ্যের দুয়ার উন্মোচন! সেমস-গ্লোবালের আয়োজনে শুরু হলো চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন্স ২০২৬ বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ট্রাস্ট ব্যাংক পিএলসি’র অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর বিদ্যুৎ ঘাটতি নিরসনে বাতিলকৃত ৩৭টি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প চালু করা জনদাবি: সবুজ আন্দোলন আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিলে অংশগ্রহণের চুক্তি স্বাক্ষর জুনে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ৬ হাজার ২৮৪ কোটি টাকা ভর্তুকি মূল্যে বিক্রিতে ২ কোটি লিটার পাম অলিন ও ১০ হাজার টন ডাল কিনবে সরকার কুমিল্লায় একদিনে ৪৩টি অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার-৪৭ সাড়ে তিন মাস পর ব্যাংক থেকে ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

মোবাইল ইন্টারনেটে থাকছে না ৩ ও ১৫ দিনের প্যাকেজ

  • আপডেট : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩, ১১.৪৩ এএম
  • ৩৭১ Time View

মোবাইল ইন্টারনেটের প্যাকেজ কমাতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আগামী ১৫ অক্টোবর থেকে ৭ দিনের কম মেয়াদের ইন্টারনেট প্যাকেজ থাকছে না।

মোবাইল ফোন অপারেটরগুলো এখন সর্বোচ্চ ৯৫টি প্যাকেজের অফার দিতে পারে। বিটিআরসি ২০২২ সালে এক নির্দেশিকায় এই সংখ্যা নির্ধারণ করে দিয়েছিল। সেখানে ৩, ৭, ১৫ ও ৩০ দিন মেয়াদের প্যাকেজ নির্ধারণ করা হয়।

নতুন নির্দেশিকায় প্যাকেজ সংখ্যা সর্বোচ্চ ৪০ এবং মেয়াদ ৭ ও ৩০ দিন এবং আনলিমিটেড করা হচ্ছে।

বিটিআরসির সূত্র জানায়, মোবাইল ফোন অপারেটরদের অ্যাপের মাধ্যমে গ্রাহকেরা নিজেদের পছন্দমতো প্যাকেজ বানিয়ে নিতে পারবে। যা এই ৪০টির বাইরে হবে।

বিটিআরসির ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, বর্তমানে ৯০টির বেশি প্যাকেজ রয়েছে, নতুন নিয়মে প্যাকেজ হতে পারে ৪০টি। আমরা গ্রাহকের স্বার্থেই প্যাকেজের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে মোবাইল ফোন অপারেটরদের চিঠি দেওয়া হয়েছে। আগামী ১৫ অক্টোবর থেকে নতুন এই নিয়ম চালু হবে। তার আগে মোবাইল ফোন অপারেটর ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবে বিটিআরসি।

বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার গণমাধ্যমকে বলেন, গ্রাহকদের চাহিদা ও স্বার্থের কথা বিবেচনা করে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া দাম বাড়ার কোনো সুযোগ নেই।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com