1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
Title :
চাইনিজ বিজনেস কমিউনিটির সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে প্রিমিয়ার ব্যাংকের ‘ব্রিজ অব ট্রাস্ট’ আয়োজন চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়, উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় পরিচ্ছন্নতা কার্যক্রমে সহায়তায় কমিউনিটি ব্যাংকের ‘ক্লিন সিটি ইনিশিয়েটিভ’-এর আওতায় ডাম্প ট্রাক প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত অপ্রতিম হত্যা মামলার পরবর্তী শুনানি ১৪ ডিসেম্বর, শুরু হবে সাক্ষ্যগ্রহণ চৌদ্দগ্রামে নাশকতা ও ভাঙচুরের অভিযোগে ৯ জন গ্রেপ্তার, জেলাজুড়ে ২৪ ঘণ্টায় ১৯৭ ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর ২য় বার্ষিক সাসটেইনেবিলিটি রিপোর্ট ২০২৫ প্রকাশ রাইজ অ্যাবাভ অলে অপোর সম্মাননা; রেনো১৫ এফ ফাইভজি ব্যবহারের অভিজ্ঞতা জানালেন সেরা ক্যাম্পাস অ্যাম্বাসেডররা গোপালগঞ্জে দেড় লাখের বেশি মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ, ভোগান্তিতে গ্রাহক উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর নির্বাহী সংলাপ ১ ডিসেম্বর গোপালগঞ্জের মুকসুদপুরে গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ

সৈয়দ মার্গুব মোর্শেদকে আহ্বায়ক ও পীরজাদা শহীদুল হারুনকে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট শেরে বাংলার জন্ম সার্ধশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি ঘোষণা

  • আপডেট : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩, ৪.৩১ পিএম
  • ৩৫৬ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ৫ই সেপ্টেম্বর ২০২৩ মঙ্গলবার সকাল ১১ টায় শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হকের ১৫০তম সার্ধশতবার্ষিকী উদযাপনে জাতীয় কমিটি ঘোষণা উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর—রুনি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাবেক সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, বাংলাদেশ সুপ্রীমকোর্টের আইনজীবী এড. মাহবুবুর রহমান দুলাল, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, জাতীয় তরুণ সংঘের চেয়ারম্যান ফজলুল হক, শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের আহ্বায়ক সেলিনা আক্তার, সদস্য সচিব আর কে রিপন, আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ এম মনিরুজ্জামান সহ প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে সৈয়দ মার্গুব মোর্শেদকে আহ্বায়ক ও পীরজাদা শহীদুল হারুনকে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট শেরে বাংলার জন্ম সার্ধশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ মঞ্জুর হোসেন ঈসা, যুগ্ম সদস্য সচিব সেলিনা আক্তার, আর কে রিপন। যুগ্ম আহ্বায়ক ও অন্যান্য সদস্যদের নাম পরবর্তী সভায় প্রকাশ করা হবে।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহিত হয় যে শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হকের পরিবারের সদস্যবৃন্দ এই কমিটির সম্মানিত সদস্য হিসেবে থাকবেন। এছাড়াও শেরে বাংলার নামে বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাঁর নামে যে সমস্ত হল রয়েছে তাদের দায়িত্বপ্রাপ্ত প্রধানগণ এই কমিটির সম্মানিত সদস্য হিসেবে অন্তভুর্ক্ত হবেন।

শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হকের ১৫০তম সার্ধশতবার্ষিকী রাষ্ট্রীয় ভাবে পালন করার জন্য সংগঠনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়। এছাড়াও সংগঠনের পক্ষ থেকে সারাদেশের বিভাগীয় শহরে সংবাদ সম্মেলন, বরিশাল, পটুয়াখালী ও ঝালকাঠি জেলায় পৃথক ভাবে কর্মসূচি গ্রহণ করা হবে। একটি স্মরণিকা প্রকাশ করা হবে।

আন্তর্জাতিক ভাবে ২৮শে অক্টোবর হোটেল সোনারগাঁও ইন্টারন্যাশনালে সার্ধশতবার্ষিকীর সভা অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রতিনিধি উপস্থিত থাকবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com