1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক এর নতুন ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াদ মাহমুদ চৌধুরী লভ্যাংশ ঘোষণা করেছে বার্জার পেইন্টস রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধিনিষেধ শিথিল কুমিল্লায় গত দুই মাসে ২৭ খুন, ১০৫ জনের অপমৃত্যু হবিগঞ্জে রেলের পরিত্যক্ত জায়গা দখল অবৈধ দোকান নির্মাণ ব্যবস্থা নেয়ার দাবি ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন লভ্যাংশ ঘোষণা করেছে সিকাদর ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক

সাইমুম হককে আহ্বায়ক করে বাংলাদেশের সাম্যবাদী দলের ঢাকা মহানগর কমিটি ঘোষণা

  • আপডেট : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩, ১০.৫২ পিএম
  • ২৩৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের সাম্যবাদী দলের (এম এল) এর কেন্দ্রীয় কমিটির সদস্য সাইমুম হককে আহ্বায়ক করে দলের ঢাকা মহানগরের নতুন কমিটি গঠিত হয়েছে। ২ সেপ্টেম্বর ২০২৩ শনিবার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ সভায় নতুন এই কমিটি গঠিত হয়।

কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সুলতান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের সাম্যবাদী দল (এম এল) এর সাধারণ সম্পাদক সাবেক শিল্পমন্ত্রী জননেতা কমরেড দিলীপ বড়ুয়া।

১৩ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটির অন্যান্যরা হলেন যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা মাসুম উদ্দিন, মামুনুর রশীদ মামুন, সদস্য জয়নাল আবেদীন বাবু, সাখাওয়াত হোসেন খান সৈকত, সুব্রত ঘটক, হযরত আলী মোল্লা, আবু নোমান, ফিরোজ আহমেদ, কামরুল ইসলাম রাসেল, সিরাজুল ইসলাম, মো. ফারুক হোসেন ও রাসেল সরদার।

সভায় আগামী ৩ অক্টোবর ২০২৩, মঙ্গলবার সকাল ১০ টায়  ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশের সাম্যবাদী দল (এম—এল) এর ৫৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com