1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক এর নতুন ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াদ মাহমুদ চৌধুরী লভ্যাংশ ঘোষণা করেছে বার্জার পেইন্টস রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধিনিষেধ শিথিল কুমিল্লায় গত দুই মাসে ২৭ খুন, ১০৫ জনের অপমৃত্যু হবিগঞ্জে রেলের পরিত্যক্ত জায়গা দখল অবৈধ দোকান নির্মাণ ব্যবস্থা নেয়ার দাবি ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন লভ্যাংশ ঘোষণা করেছে সিকাদর ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন

  • আপডেট : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩, ১১.৩৬ পিএম
  • ৩০৭ Time View

নিজস্ব প্রতিবেদকঃ মুক্তিযুদ্ধের চেতনা ও মানবাধিকার প্রতিষ্ঠা এবং স্বতন্ত্র প্রার্থীদের অধিকার পুনঃরুদ্ধরে বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ কর্তৃক ২ সেপ্টেম্বর সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাব মওলানা আকরম খাঁ হলে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্বতন্ত্র  প্রার্থী ঐক্য পরিষদের আহবায়ক আলহাজ্ব আব্দুর রহিম। তিনি বলেন, দেশ এবং জাতি যে ক্লান্তি লগ্নে আছে এখান থেকে উত্তরণের জন্য বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প কিছু হতে পারে না। ঐক্যের মাধ্যমে যোগ্য নেতৃত্বকে বের করে এনে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ। যারা সরাসরি কোন দলে যুক্ত নন একই সাথে যারা স্বতন্ত্রভাবে চিন্তাভাবনা করছেন তাদের জন্যই আমরা গঠন করেছি স্বতন্ত্র  প্রার্থী ঐক্য পরিষদ। আমরা মানবাধিকার ও জনগণের সাংবিধানিক অধিকার নিয়ে কাজ করব একসাথে মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধা পরিবারের সুখ- দুঃখ এবং তাদের অধিকার নিয়ে আমরা কাজ করব।

আমি এবং  হিরো আলম আমরা দুই মেরুর দুজন আমি অবশ্যই ধনী  সম্প্রদায়ের একজন সিনিয়র সিটিজেন হিসেবে দীর্ঘদিন সামাজিক এবং মানবিক কার্যক্রমের সাথে সম্পৃক্ত ছিলাম তা সবাই জানেন তার মধ্যে আপনারা অনেকেই জানেন যে আমি ঢাকা ১৭ আসন ও ঢাকা ১৫ আসন থেকে একাদশ জাতীয় সংসদে একজন স্বতন্ত্র প্রার্থী ছিলাম অপরদিকে উত্তর কর্পোরেশনের মেয়র পদে ২০১৯ সালে আমি নির্বাচন করেছি।কিন্তু আমাদের স্বতন্ত্র প্রার্থীদের কে ১% ভোটারের যেই স্বাক্ষর জমা দিতে হয় সেটা অসংবিধানিক এবং বেআইনি বলে মনে করি। এবং তা বাতিলের জন্য দাবি জানাচ্ছি।

বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের পাঁচ বছর পূর্তির সংবাদ সম্মেলনে ঘোষণা দিতে চাই সারা বাংলাদেশের দেশপ্রেমিক ন্যায়-নীতি প্রতিষ্ঠার জন্য মানবাধিকার প্রতিষ্ঠার জন্য যারা সততার সহিত কাজ করে যাচ্ছেন তাদেরকে স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদে যোগদানের আহ্বান করছি এবং সাথে সাথে মুক্তিযুদ্ধের চেতনায় ও স্বতন্ত্র প্রার্থীদের অধিকার পুনঃরুদ্ধারে  রাজপথে থেকে নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য এগিয়ে আসুন।

বক্তারা আরো বলেন শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ও মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য এবং মুক্তিযোদ্ধাদের অধিকার প্রতিষ্ঠার জন্য স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ সর্বশক্তি দিয়ে কাজ করবেন।স্বাধীনতা ৫৩ বছর পরেও মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে আজকে রাজনীতি দলগুলো মুক্তিযোদ্ধাদেরকে অপমান করে যাচ্ছেন বলে বক্তারা মন্তব্য করেন। আলহাজ্ব আব্দুর রহিম আরো বলেন, শহীদ মুক্তিযোদ্ধা সন্তান হয়ে ও আমি বর্তমানে কতটা অবহেলিত এবং বিচারহীনভাবে  আছি আমার প্রতি অবিচার করা হচ্ছে তা আজকে আপনারা জানেন তাই বলবো সকল মুক্তিযোদ্ধাদের সন্তানদেরও মুক্তিযোদ্ধাদের জন্য লোক দেখানো যে পদক্ষেপ গ্রহণ করছেন দেশের মানুষের কল্যাণের জন্য তা  বহির প্রকাশ নয়। মুক্তিযোদ্ধার চেতনা ও মানবাধিকার প্রতিষ্ঠা এবং স্বতন্ত্র প্রার্থীদের অধিকার পুনঃরুদ্ধারে আমি একজন শহীদ মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য নিজের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত কাজ করে যাব।

আমরা আপনাদের যা সহায়তা করব তা নিম্নরূপ (স্বতন্ত্র প্রার্থীদের)-
১। আপনি এখন থেকে স্বতন্ত্র প্রার্থী হলো একা নন আপনার পাশে আছে আলহাজ্ব আব্দুর রহিম হিরো আলম এবং আমাদের টিম প্রথমত আমাদের টিম আপনার নির্বাচনী এলাকায় ক্যাম্পেইনের সময় চেষ্টা করবে স্বশরীরে উপস্থিত থেকে আপনার ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে একই সাথে আমাদের টিম আপনার নির্বাচনকালীন সময়ে আপনার যে সকল সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে যেমন আপনাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে এসব মামলার ক্ষেত্রে আমাদের সংগঠনের পক্ষ থেকে আইনজীবী প্যানেল নিয়োগ করা থাকবে সব মামলা পরিচালনা করবে একই সাথে মামলার বিষয়ে যাবতীয় খরচ বহন করবে আমাদের টিম। এসব ক্ষেত্রে আপনাকে কোন খরচ বহন করতে হবে না।

২। আপনি যেকোনো কারণে রাজপথে শারিরীকভাবে লাঞ্ছিত হতে পারেন কিংবা ক্ষতিগ্রস্ত হতে পারেন, সে ক্ষেত্রে আপনার চিকিৎসা যাবতীয় ব্যায়ভার এই সংগঠন বহন করবে। অপরদিকে আপনাকে নির্বাচন করার মত যে সকল বিষয়গুলো আপনাদের করতে হবে সেগুলোর ব্যাপারে আপনাকে প্রশিক্ষণ দেওয়া হবে। আমরা সভা-সেমিনার করব এবং আপনাদেরকে এসব বিষয়ের সচেতন করে ঘরে তুলবো আপনার অধিকার সম্পর্কে আমরা আপনাকে সচেতন করে গড়ে তুলবো এবং আপনাকে সার্বিক সাহায্য ও সহযোগিত করব। পরিশেষে আমরা মহান মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারবর্গের প্রয়োজন অনুযায়ী তাদের পাশে দাঁড়াবো তাদের যে কোন ন্যায্য দাবি এবং অধিকার আদায়ের জন্য আমরা সব সময় প্রস্তুত থাকবো। আমরা আশা করি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা মো: শাওন আশরাফ, ক্যাপ্টেন আইনুল হক, প্রিন্সিপাল আশরাফ, মিসেস এনি আশরাফ, মো: সালাহউদ্দিন। আরো উপস্থিত ছিলেন অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com