1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
Title :
চাইনিজ বিজনেস কমিউনিটির সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে প্রিমিয়ার ব্যাংকের ‘ব্রিজ অব ট্রাস্ট’ আয়োজন চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়, উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় পরিচ্ছন্নতা কার্যক্রমে সহায়তায় কমিউনিটি ব্যাংকের ‘ক্লিন সিটি ইনিশিয়েটিভ’-এর আওতায় ডাম্প ট্রাক প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত অপ্রতিম হত্যা মামলার পরবর্তী শুনানি ১৪ ডিসেম্বর, শুরু হবে সাক্ষ্যগ্রহণ চৌদ্দগ্রামে নাশকতা ও ভাঙচুরের অভিযোগে ৯ জন গ্রেপ্তার, জেলাজুড়ে ২৪ ঘণ্টায় ১৯৭ ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর ২য় বার্ষিক সাসটেইনেবিলিটি রিপোর্ট ২০২৫ প্রকাশ রাইজ অ্যাবাভ অলে অপোর সম্মাননা; রেনো১৫ এফ ফাইভজি ব্যবহারের অভিজ্ঞতা জানালেন সেরা ক্যাম্পাস অ্যাম্বাসেডররা গোপালগঞ্জে দেড় লাখের বেশি মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ, ভোগান্তিতে গ্রাহক উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর নির্বাহী সংলাপ ১ ডিসেম্বর গোপালগঞ্জের মুকসুদপুরে গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ

বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের প্রধান উপদেষ্টা ইকবাল আমীন স্মরণে শোকসভা অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩, ৮.১৭ পিএম
  • ৩২০ Time View


নিজস্ব প্রতিবেদকঃ আজ ০২ সেপ্টেম্বর ২০২৩ শনিবার সকাল ১০ টায় ২২/১, তোপখানা রোড, ২য় তলা, সেগুনবাগিচা, ঢাকাস্থ শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের প্রধান উপদেষ্টা ইকবাল আমীন স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের প্রধান উপদেষ্টা ইকবাল আমীন গত ১৩ আগস্ট ২০২৩ সকাল ৬ টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নিজ বাস ভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৪ মেয়ে, নাতি—নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

শোকসভায় নেতৃবৃন্দ বলেন, ইকবাল আমীন একজন সমাজ নিবেদিত মানুষ। অধিকার বঞ্চিত গরীব মেহনতী মানুষের অধিকার আদায়ের জন্য তিনি সব সময় সোচ্চার ছিলেন। বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের প্রধান উপদেষ্টা হিসেবে তিনি সর্বদা এই সংগঠনের মাধ্যমে সারাদেশের ভূমিহীন মানুষের কল্যাণে কাজ করেছেন। ইকবাল আমীনের বাবা মাওলানা রুহুল আমিন বায়তুল মোকাররম মসজিদের খতিব ছিলেন। তাদের পৈতৃক নিবাস নোয়াখালী জেলার দ্বীপ উপজেলা হাতিয়া।

রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি এড হাসনাত কাইয়ুমের সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন নাগরিক ঐক্য আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের সভাপতি রফিকুল ইসলাম বাবলু, গণফ্রন্টের সভাপতি টিপু বিশ্বাস, ব্রাক ইউনিভারসিটির প্রফেসর মাহবুব হোসেন ভূমিহীন আন্দোলনের সহ—সভাপতি মোছাঃ সুরমা, ইঞ্জিনিয়ার ফয়েজ হাসান, মোহাম্মদ শামসুদ্দিন, মেরাজ মোল্লা, মিজানুর রহমান সহ ভূমিহীন আন্দোলনের নেতৃবৃন্দ। সঞ্চালনা করেন ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দীন ও শামসুদ্দীন রাকিব।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com