1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক এর নতুন ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াদ মাহমুদ চৌধুরী লভ্যাংশ ঘোষণা করেছে বার্জার পেইন্টস রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধিনিষেধ শিথিল কুমিল্লায় গত দুই মাসে ২৭ খুন, ১০৫ জনের অপমৃত্যু হবিগঞ্জে রেলের পরিত্যক্ত জায়গা দখল অবৈধ দোকান নির্মাণ ব্যবস্থা নেয়ার দাবি ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন লভ্যাংশ ঘোষণা করেছে সিকাদর ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক

বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩, ৯.০৮ পিএম
  • ২৪৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ গতকাল বিকেলে তেজগাঁও কলেজ অডিটোরিয়ামে বঙ্গবন্ধু পরিষদ তেজগাঁও থানা শাখার উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ‘বাঙালি-বঙ্গবন্ধু-বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা সভাপতি হাজী হারুনুর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ অলিউর রহমানের সঞ্চালনায় সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায়, বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন, তেজগাঁও কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ হারুন-অর-রশিদ, ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রুবেলসহ তেজগাঁও থানা বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ।

আলোচনায় অংশ নিয়ে সুভাষ সিংহ রায় বলেন, বঙ্গবন্ধু বাঙালির ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছিলেন। যতকাল পৃথিবী থাকবে, ততকাল তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন।

অধ্যাপক হারুন-অর-রশিদ বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে বাঙালির অর্থনৈতিক মুক্তি, অধিকার আদায়ের আন্দোলনসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে বঙ্গবন্ধু সফলভাবে নেতৃত্ব দিয়েছেন।

অধ্যাপক আ ব ম ফারুক বলেন, বঙ্গবন্ধু জাতীয়তাবাদী মহান নেতা ছিলেন। বঙ্গবন্ধু হত্যাকান্ড ছিল বিশ্বের ইতিহাসে জঘন্যতম ও নিষ্ঠুরতম হত্যাকান্ড। এই সময় চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। তিনি বলেন, কি কারণে কেন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে, বিশ্বের বিবেকের কাছে প্রশ্ন রাখেন। ১৯৮০ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার বিচারের দাবিতে যে আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠন করা হয়েছিল, সেই কমিশনকে পুনরায় সক্রিয় করার আহ্বান জানান। এতে দেশী-বিদেশী শক্তি কারা মূল পরিকল্পনার সাথে ছিলেন তা বেড়িয়ে আসবে। তিনি অভিমত ব্যক্তি করেন আইনগত কোন বাধা না থাকলে বঙ্গবন্ধুর হত্যার বিচারের রায় জনসম্মুখে প্রকাশ করা উচিত।

সভাপতির বক্তব্যে হাজী হারুনুর রশিদ বলেন, বঙ্গবন্ধুকে আর কোনদিন আমরা ফিরে পাবো না। একমাত্র তাঁর জীবনী থেকে শিক্ষা নিয়ে দেশ গঠনে আত্মনিয়োগ করলে তার প্রতি যথার্থ সম্মান প্রদর্শন করা হবে। শেষে ১৫ আগস্টের সকল  সকল শহিদের আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com