1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
Title :
চাইনিজ বিজনেস কমিউনিটির সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে প্রিমিয়ার ব্যাংকের ‘ব্রিজ অব ট্রাস্ট’ আয়োজন চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়, উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় পরিচ্ছন্নতা কার্যক্রমে সহায়তায় কমিউনিটি ব্যাংকের ‘ক্লিন সিটি ইনিশিয়েটিভ’-এর আওতায় ডাম্প ট্রাক প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত অপ্রতিম হত্যা মামলার পরবর্তী শুনানি ১৪ ডিসেম্বর, শুরু হবে সাক্ষ্যগ্রহণ চৌদ্দগ্রামে নাশকতা ও ভাঙচুরের অভিযোগে ৯ জন গ্রেপ্তার, জেলাজুড়ে ২৪ ঘণ্টায় ১৯৭ ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর ২য় বার্ষিক সাসটেইনেবিলিটি রিপোর্ট ২০২৫ প্রকাশ রাইজ অ্যাবাভ অলে অপোর সম্মাননা; রেনো১৫ এফ ফাইভজি ব্যবহারের অভিজ্ঞতা জানালেন সেরা ক্যাম্পাস অ্যাম্বাসেডররা গোপালগঞ্জে দেড় লাখের বেশি মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ, ভোগান্তিতে গ্রাহক উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর নির্বাহী সংলাপ ১ ডিসেম্বর গোপালগঞ্জের মুকসুদপুরে গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ

অচিরেই বাংলাদেশের গণতন্ত্র মুক্তি পাবে

  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩, ৪.৪৮ পিএম
  • ২৭৬ Time View

নিজস্ব প্রতিবেদকঃ জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম’র উদ্যোগে আজ ৩১ আগস্ট ২০২৩ ইং রোজ বৃহস্পতিবার সকাল ১১ টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত সুচিকিৎসা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ও তাঁর সহধর্মিনী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে সকল রাজনৈতিক প্রতিহিংসা মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান এড. আহমেদ আযম খান বলেন, স্বৈরাচার শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়ে অচিরেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পাবেন। তিনি মুক্তি পেলে বাংলাদেশের গণতন্ত্র মুক্তি পাবে।

তিনি বলেন, দেশে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি চলছে। দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। তাদের কিছুই হয় না। অথচ মিথ্যা ফরমায়েশি মামলায় দেশনায়ক তারেক রহমান ও তার সহধর্মিনী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে হয়রানিমূলক রায় দেয়া হয়েছে। এগুলো যে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তা পাগলও বুঝে।

এড. আহমেদ আযম খান আরো বলেন, বিএনপি নেতারা কথা বললে মানুষ রাস্তায় দাঁড়িয়ে কথা শুনেন। রিক্সাওয়ালারা রিক্সা থামিয়ে আমাদের কথা শুনেন। মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তারা মুক্তি চায়। আর তাদের মুক্তির জন্য বিএনপি সংগ্রাম করছে।

জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম’র সভাপতি মনজুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সদস্য ইসমাঈল হোসেন সিরাজী, ঢাকা মহানগর দক্ষিণ ওলামা দলের সাধারণ সম্পাদক ক্বারী রফিকুল ইসলাম, জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম’র সহ—সভাপতি আলী মন্ডল, মজিবর রহমান, আনিসুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জি. সুমন, জেসমিন জুঁই, আরিফুল ইসলাম, মোঃ শফিক, রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এইচ. এম. স্বপন, সহ—সাংগঠনিক সম্পাদক মোঃ ওসমান, অর্থ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, যুব বিষয়ক সম্পাদক বরকত পাটোয়ারী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বেল্লাল হোসেন পাটোয়ারী, কেন্দ্রীয় সদস্য মোঃ সুমন, মিহির ভূঁইয়া, মোঃ রিপন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com