1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
Title :
এসএসসি-সমমানের ফলে কমল পাসের হার, জিপিএ-৫ও কমেছে এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ দেশের তিন গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ব্যাংক হিসেবে সম্মিলিত ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে ফার্স্ট সিকিউরিটি চার সংকটাপন্ন এনবিএফআইয়ে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক এসএসসিতে সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পয়েছে ৩৮৩৬ হরিপুরে সার সংকট আর কতদিন লাইনে দাঁড়িয়ে কৃষকে সার কিনতে হবে ? কালিয়ায় সংবাদ সম্মেলনে আনা অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন দেশীয় গ্রাহকদের জন্য বৈশ্বিক উদ্ভাবন: সিঙ্গার বাংলাদেশ নিয়ে এলো বেকো প্রাইম্যাক্স সিরিজ টেলিভিশন স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট আনল টেকনো

শোকাবহ আগস্টের স্মরণে ডিএসই-এর বৃক্ষরোপন

  • আপডেট : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩, ৯.১৩ পিএম
  • ২৬২ Time View

প্রাকৃতিক সৌন্দর্য্যের সবচেয়ে গুরুত্বপূর্ন উপাদান হচ্ছে বৃক্ষ৷ স্রষ্টা প্রদত্ত মানবজাতির এই বিশাল উপহার অবহেলায় হারাতে বসেছে৷ দিন দিন কমে যাচ্ছে গাছপালার পরিমান৷ হারাতে বসেছে পৃথিবীর স্বাভাবিক সৌন্দর্য্য৷

ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড শোকাবহ আগস্টের স্মরণে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচীর অংশ হিসেবে আজ ২৮ আগস্ট২০২৩ তারিখে গাজিপুরের কাপাসিয়ায় নিজস্ব জায়গায় বনজ ও ফলজ বৃক্ষ রোপন করেন ডিএসই’র চেয়ারম্যানঅধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু৷ এ সময় তার সাথে ছিলেন ডিএসইর পরিচালক মোঃ শাকিল রিজভী এম. সাইফুর রহমান মজুমদার, এফসিএ সহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ৷

উল্লেখ্য, শোকাবহ মাসের প্রথম দিন থেকেই ডিএসই মাসব্যাপী জাতীয় পতাকা অর্ধনির্মিত রাখে এবং সকল কর্মকর্তা কর্মচারীগণ কালোব্যাচ ধারণ করে৷ একই সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ও ১৫ আগস্টের সকল শহিদের স্মরণে ব্যানার ফেষ্টুন এবং ওয়েব ব্যানার দেয়া হয়৷ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে ১৪ আগস্ট সকাল ১১ ঘটিকায় পুঁজিবাজার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও ডিএসই’র কর্মকর্তাগণের অংশগ্রহণে ডিএসই আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করে৷

আলোচনা সভায় বক্তারাবঙ্গবন্ধুর জীবনাদর্শন ও সোনারবাংলা গঠনে তার অর্থনৈতিক চিন্তা চেতনার ওপর আলোকপাত করেন৷ আলোচনা সভা শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের জন্য দোয়া করা হয়৷

ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু-এর নেতৃত্বেডিএসই’র পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নাম্বার এ বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং একই দিন (১৫ আগস্ট২০২৩) আগারগাও জামিয়া হোসাইনিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিমখানায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টের সকল শহিদের আত্মার মাগফিরাত কামনায় ডিএসই’র চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু-এর উপস্থিতিতে এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া করা হয়৷

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com