1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
Title :
এসএসসি-সমমানের ফলে কমল পাসের হার, জিপিএ-৫ও কমেছে এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ দেশের তিন গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ব্যাংক হিসেবে সম্মিলিত ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে ফার্স্ট সিকিউরিটি চার সংকটাপন্ন এনবিএফআইয়ে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক এসএসসিতে সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পয়েছে ৩৮৩৬ হরিপুরে সার সংকট আর কতদিন লাইনে দাঁড়িয়ে কৃষকে সার কিনতে হবে ? কালিয়ায় সংবাদ সম্মেলনে আনা অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন দেশীয় গ্রাহকদের জন্য বৈশ্বিক উদ্ভাবন: সিঙ্গার বাংলাদেশ নিয়ে এলো বেকো প্রাইম্যাক্স সিরিজ টেলিভিশন স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট আনল টেকনো

পুঁজিবাজারে বিনিয়োগের মাধ্যমে নারীরা আর্থিকভাবে সাবলম্বী হতে পারবে

  • আপডেট : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩, ৭.১২ পিএম
  • ২২৮ Time View

নারী বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগকারী সচেতনতামূলক কর্মশালার আয়োজন করেছে ডিএসই ট্রেনিং একাডেমি। সোমবার (২৮ আগস্ট) প্রশিক্ষণ কর্মশালার সমাপনী বক্তব্য প্রদান করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার ড. রুমানা ইসলাম।

এ সময় তিনি বলেন, বিনিয়োগকারীদের জন্য ডিএসই নিয়মিত বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করছে। আজকের কর্মশালাটি শুধুমাত্র নারীদের জন্য আয়োজন করা হয়েছে। এর প্রধান কারণ হলো পুঁজিবাজারে অধিকাংশ নারী বিনিয়োগকারী তাদের বিও হিসাব নিজে পরিচালনা করেন না। তাদের হয়ে সে বিও হিসাব তার পুরুষ আত্মীয় স্বজনরা পরিচালনা করেন। নারীরা নিজের হিসাব নিজে পরিচালনা না করলে আত্মনির্ভরশীল হওয়া যায় না। আর একজন নারী তখন আত্মনির্ভরশীল হয় যখন তিনি আর্থিকভাবে সাবলম্বী হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক নারী বিভিন্ন কারনে চাকুরী বা ব্যবসা করতে পারেন না। কিন্তু যাদের হাতে অলস অর্থ রয়েছে তারা জেনে বুঝে পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারেন। আর এর মাধ্যমে নারীরা আর্থিকভাবে সাবলম্বী হতে পারবেন। ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে হলে প্রত্যেক জায়গার নারী ও পুরুষের সমান অংশগ্রহণ প্রয়োজন। আর পুঁজিবাজারেও নারীদের অংশগ্রহণ বৃদ্ধি করতে হবে। আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা পুঁজিবাজারে আসুন জেনে বুঝে বিনিয়োগ করুন।

এই কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম এবং ডিএসইর উপ মহাব্যবস্থাপক ও ট্রেনিং একাডেমির প্রধান সৈয়দ আল আমিন রহমান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com