ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫৪০ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন অর্ধশত কোটি টাকার বেশি শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুড লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (২৭ আগস্ট) ডিএসইতে ফু-ওয়াং ফুডের ১ কোটি ৩৫ লাখ ৩৩ হাজার ৯০০টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের বাজারমূল্য ৫০ কোটি ৩১ লাখ টাকা।
লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা রুপালী লাইফ ইন্স্যুরেন্সের আজ ২৫ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে থাকা সোনালী পেপারের শেয়ার লেনদেন হয়েছে ২৩ কোটি ৮৬ লাখ টাকার।
ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের আজ ১৮ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ইস্টার্ন হাউজিংয়ের লেনদেনকৃত শেয়ারের আর্থিক মূল্য ছিল ১৫ কোটি ৫৬ লাখ টাকা।
এছাড়াও জেমিনি সি ফুডের ১৪ কোটি ১৫ লাখ, সি পার্ল বিচ রিসোর্টের ১১ কোটি ৪২ লাখ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ১১ কোটি ২৬ লাখ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের ১০ কোটি ৯২ লাখ এবং ওরিয়ন ইনফিউশনের ১০ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।