ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪১৩ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুড লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২৪ আগস্ট) ডিএসইতে ফু-ওয়াং ফুডের ১ কোটি ১৩ লাখ ৬৫ হাজার ২৮৬টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের বাজারমূল্য ৩৮ কোটি ৬৮ লাখ টাকা।
লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা রুপালী লাইফ ইন্স্যুরেন্সের আজ ২২ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে থাকা মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ৩৩ লাখ টাকার।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো- সোনালী পেপার, সি পার্ল বিচ রিসোর্ট, জেমিনি সি ফুড, ইয়াকিন পলিমার, এসকে ট্রিমস, এমারেল্ড অয়েল এবং লাফার্জহোলসিম।